মাঠে বাম্পার ফলন, বাজারে দাম নেই আলুর
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সদর উপজেলার শশীবদন্দী এলাকার কৃষক মিল্লাত হোসেন সকাল ৭টায় ২৩ মণ রুমানা পাকড়ি আলু নিয়ে হাটে আসেন। ৬ মণ ৩০০ টাকা দরে বিক্রি হলেও বেলা ১১টা পর্যন্ত বাকি ১৭ মণ আলু পড়ে থাকে। একই অবস্থা কাহালুর পাইকড় ইউনিয়নের কৃষক আব্দুর রহিমের। ২২ মণ আলু নিয়ে সকাল থেকে বসে আছেন। পাইকার না থাকায় বিক্রি করতে পারছেন না।
শিবগঞ্জের গুজিয়া শ্যামপুর গ্রামের সজিব হোসেন ১৬ শতক জমিতে চাষ করে পেয়েছেন ৪২ মণ আলু। কিন্তু তার উৎপাদন খরচই বাজার দরের চেয়ে বেশি। সঙ্গে ভ্যান ভাড়া ৫০ টাকা, মণপ্রতি তোলা ৩০ টাকাসহ হাটে আনতেই খরচ পড়ে প্রায় ৯০ টাকা। সেখানে দাম উঠছে মাত্র ২৮০-৩০০ টাকা। অথচ ৭০০-৮০০ টাকা মণ না হলে খরচ উঠবে না তার।
সদরের আকলাছে গ্রামের ওমর ফারুক ৩০ মণ আলু ৩০০ টাকা দরে বিক্রি করেছেন। সার, খৈল, পানি ও ওষুধের খরচ মিলিয়ে তার বিনিয়োগের টাকাই ওঠেনি। মহিষবাথানের কৃষক আবু কাসেম ভ্যানে বসে মাথায় হাত দিয়ে বলেন, ‘এ দামে আলু বেচে লাভতো দূরের কথা, টিকে থাকাই কঠিন।’
দেশে আলু উৎপাদনের বড় অংশ আসে উত্তরাঞ্চল (বগুড়া, জয়পুরহাট, রংপুর) থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, সাম্প্রতিক মৌসুমে আবাদি এলাকা ও উৎপাদন দুটোই বেড়েছে। ফলনও বেশি হয়েছে। কিন্তু বাজারে সেই সাফল্যের প্রতিফলন নেই। উৎপাদন বাড়লেও ন্যূনতম মূল্য সুরক্ষা না থাকায় কৃষকের আয় উল্টো কমছে।
অনুসন্ধানে জানা যায়, গত পাঁচ বছরে বগুড়া, রংপুর ও জয়পুরহাট- এ তিন জেলায় আলুর আবাদ ধারাবাহিকভাবে বেড়েছে। কিন্তু বাজারদর উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় কৃষকের হাতে লাভতো আসেনি, উল্টো বেড়েছে ক্ষতির অঙ্ক। টাকার অংকে যা দেড় হাজার কোটির কাছাকাছি।
আজিজুল হক কলেজের সাবেক শিক্ষক ও কৃষি অর্থনীতিবিদ আবু জাফর বলেন, রাষ্ট্র উৎপাদনে সক্রিয়, কিন্তু বাজার সুরক্ষায় প্রতিক্রিয়াশীল। ফলে চক্রটি দাঁড়ায় এমন ভালো ফলন, অতিরিক্ত সরবরাহ, দাম পতন, লোকসান, ঋণের বোঝা। তারপর আবার প্রণোদনা নিয়ে একই পথে হাঁটা। এ সংকটের সবচেয়ে স্পষ্ট চিত্র ধরা পড়ে বিঘাপ্রতি হিসাব কষলেই।
উত্তরাঞ্চলে এ তিন জেলায় ১০৬টি হিমাগার রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে ৯ লাখ টন। তবে আলুচাষিদের বড় অংশের পক্ষে সেখানে ফসল সংরক্ষণ করা সহজ নয়। কারণ মৌসুমে ভাড়া মণপ্রতি ৩০০-৪০০ টাকা পর্যন্ত দাঁড়ায়, সঙ্গে লোডিং-আনলোডিং ও পরিবহন খরচ যুক্ত হয়। অনেক ক্ষেত্রে আগাম নগদ অর্থ পরিশোধ করতে হয়। ফলে দাম কম থাকলেও সব কৃষকের পক্ষে আলু স্টোরেজে রাখা সম্ভব হয় না। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে মাঠ থেকেই কম দামে বিক্রি করে দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)