পরিসর বাড়লেও গবেষণামূলক বই বের হচ্ছে কি না ভাবা দরকার -প্রধানমন্ত্রী
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বইমেলার পরিসর বাড়লেও গবেষণামূলক বই বের হচ্ছে কি না, তা নিয়ে ভাবা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বইমেলাকে আগামীতে আন্তর্জাতিক পরিসরে আয়োজনের সুযোগ রয়েছে কি না এবং মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না, এসব বিষয় নিয়েও বর্তমানে চিন্তাভাবনা করার অবকাশ আছে বলেও তিনি মনে করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানোসহ একাধিক বিষয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোয় অমর একুশে বইমেলা ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের সুযোগ রয়েছে কি না, সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাই।
তারেক রহমান বলেন, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ^সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার ক্ষেত্রে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ^াস করি। বর্তমান গ্লোবাল ভিলেজের এই সময়ে মাতৃভাষার পাশাপাশি আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। প্রতিযোগিতামূলক বিশে^ সমৃদ্ধি ও সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এজন্য আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধ করে তুলতে হবে।
একইসঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর মেলার আকার-আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কি না কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না, এ বিষয়গুলো নিয়েও বর্তমানে চিন্তাভাবনা করার অবকাশ আছে।
বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজন করা যায় কি না, সে বিষয়ে প্রকাশকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বই পড়ার গুরুত্ব, বাংলাদেশের মানুষের পাঠাভ্যাস এবং ইন্টারনেটের প্রভাব নিয়ে কথা বলেন। বলেন, গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে, যা মানুষের স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এমনকি আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও ক্ষেত্রবিশেষে কমাতে সহায়তা করে।
তিনি আরও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বইবিমুখ করে তুলছে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়। তবে গবেষকরা বলছেন, বইয়ের পাতায় মুদ্রিত অক্ষর পড়ে যে গভীরভাবে জ্ঞান অর্জন করা যায়, দিনের পর দিন কম্পিউটার মনিটরের সামনে বসে তা একইভাবে সম্ভব হয় না। বরং এর কিছু শারীরিক ও মানসিক পাশর্^প্রতিক্রিয়া থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












