রংপুর সংবাদদাতা:
রংপুরের ৫ জেলায় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট, দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীতে শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ চর। এবছর প্রায় এক লাখ হেক্টরের বেশি জেগে ওঠা চরে এক হাজার কোটি টাকার বেশি ফসল উৎপাদনের আশা করা হচ্ছে। এসব ফসল কৃষকদের বাড়তি আয়ের পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতির গতি সচল রেখেছে।
প্রতি বছর এ অঞ্চলে বন্যা ও নদী ভাঙ্গনে শত শত মানুষ নিঃস্ব হয়ে পড়েন। আবার শুকনো মৌসুমে জেগে উঠে চর সবুজে সবুজে ভরে উঠে কৃষকদের মাঝে স্বস্তির নিশ্বাস এনে দেয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে সচিবালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বলছেন, তাদের দাবিগুলো মানা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে।
বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।
এর আগে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দ নিয়ে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে 'ছাত্রলীগ সমর্থিত' শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গত রোববার বিকেলের এই ঘটনার জেরে কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কলেজের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ বলেন, সোমবার সকাল ৮টার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। তবে মেয়েরা হলে থাকতে পারবে। কলেজে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান দেশের ৮০ শতাংশ শিক্ষার্থী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান দেশের ৮০ শতাংশ শিক্ষার্থী। এমনকি আগামীতে দেশে পুলিশের অবস্থান ঠিক রাখতে তাদের স্বচ্ছ জবাবদিহি ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনেরও প্রস্তাব দেন শিক্ষার্থীরা। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি বিশ্ববিদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একইসঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম। গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরা সহজ করার লক্ষ্যে একাধিক প্রবেশাধিকার ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা মিস করা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে বাংলাদেশের নাগরিকদের গুলি করে, ধাওয়া দিয়ে এবং পিটিয়ে বর্বরভাবে খুন ও হত্যা করে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী গত ১১ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধু গুলি করে মেরেছে ২৮৯ বাংলাদেশিকে।
এ ছাড়া সংস্থাটির হিসাব অনুযায়ী ৭ বছরে (২০১৮-২৪) বিএসএফ পিটিয়ে হত্যা করেছে ২৮ বাংলাদেশিকে। সেই সঙ্গে নানা কারণে সীমান্ত এলাকায় বিএসএফের ধাওয়ায় প্রাণপণ ছুটতে গিয়ে চার বছরে (২০২১-২৪) প্রাণ হারিয়েছে ছয়জন।
আসকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, বিগত ১১ বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নেটজারিম এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সাপ্লাই লাইনে ওমর আল-ক্বাসিম ফোর্সের সাথে যৌথভাবে, মর্টার শেলিং করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
নেটজারিম এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক অবস্থানে বেশ কয়েকটি ১০৭মিমি রকেট স্ট্রাইক চালিয়েছে আল-আক্বসা ব্রিগেড যোদ্ধারা।
আল-কাসসাম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে জানিয়েছেন, নর্দার্ন গাজায় ইসরাইলি সন্ত্রাস ও গণহত্যার ১০০+ দিনের বেশি সময় পরেও আমাদের যোদ্ধারা এখনও ইসরাইলিদের বিপক্ষে ব্যাপক ক্ষতিসাধনের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। গত ৭২ ঘন্টায় ১০ জনেরও বেশি ইসরাই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের একটি গণমাধ্যম স্বীকার করেছে যে, হামাসের আল-আকসা ঝড় অভিযানে শুধু যে দখলদার ইসরাইলের অপমানজনক ব্যর্থতা ফুটে উঠেছে তাই নয় একই সাথে ইসরাইলের অর্থনীতিও ধ্বসে পড়েছে ।
হিব্রু সংবাদপত্র "ডি মার্কার" এক প্রতিবেদনে লিখেছে: গাজা যুদ্ধে ইসরাইলকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি শেকেল খরচ করতে হয়েছে, যার মধ্যে রয়েছে সরাসরি যুদ্ধের খরচ, ব্যাপক বেসামরিক মানুষের চাহিদা পূরণ ও ক্ষয়ক্ষতি। কিন্তু এই পরিসংখ্যান তেলআবিব যে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে তার একটি ক্ষুদ্র অংশ মাত্র কারণ ইসরাইলিদেরকে এখন নিরাপত্তা ও বাকি অংশ পড়ুন...












