তিন দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে সচিবালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বলছেন, তাদের দাবিগুলো মানা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে।
বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।
এর আগে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন শিক্ষার্থীরা।
অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা।
সচিবালয়ের সামনে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানা গেছে।
দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, 'দুপুরের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসেন, তাহলে আমরা সচিবালয়মুখী পদযাত্রা শুরু করব।'
অন্য দুটি দাবি হলোÍ শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)