আল ইহসান ডেস্ক:
সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে গত রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা।
এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে ডাকল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র জমজম পানি বিশ্ব মুসলিমদের কাছে অত্যন্ত মূল্যবান ও সম্মানের একটি অংশ। কিন্তু এই বিশ্বাসকে কাজে লাগিয়ে সাধারণ ট্যাপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছে তুরস্কের এক ব্যক্তি। এই ভুয়া পানি বিক্রি করে সে আয় করেছে প্রায় ৯ কোটি তুুর্কি লিরা (প্রায় ৩০ কোটি টাকা)। প্রতারকের নাম বিলাল। তবে তার এই প্রতারণা অবশেষে ধরা পড়েছে।
স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) বিলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবসাকেন্দ্র থেকে ১৫ হাজার লিটার ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি সে ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মণিপুরে একটি গ্রামের মালিকানা দাবি করে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে গত শনিবার থেকে কারফিউ জারি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট মহেশ চৌধুরী।
ইম্ফলের কর্মকর্তারা জানায়, কাংপোকপির কাংচুপ গেলজাং এলাকায় তিন-চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। নাগাপ্রধান কংসাখুল গ্রাম ও কুকি-জো অধ্যুষিত লেইলন ভৈফাই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ভূখ- নিয়ে বিরোধ শুরুর পর এই পরিস্থিতির সৃ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শ্রীলঙ্কায় দ্বীন ইসলাম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদ- দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে। সে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র ছিলো।
একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালে গালাগোদাত্তের দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে।
শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের দ- বা শাস্তি দেওয়ার ব্যাপারটি বিরল হলেও গালাগোদাত্তের জন্য এটি দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালে সে আদালত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। দীর্ঘ ১৬ মাস ধরে এই হামলা অব্যাহত এবং দিন দিন ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতা বেড়েই চলেছে। অবরুদ্ধ এই ভূখ-টিতে দখলদার ইসরায়েলি হামলায় গত ৫ দিনে ৭০ শিশু নিহত হয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলু বলছে, গত পাঁচ দিনে গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় প্রায় ৭০ জন শিশু নিহত হয়েছে বলে ভূখ-টির সিভিল ডিফেন্স সার্ভিস রোববার (১২ জানুয়ারি) জানিয়েছে। সংস্থাটি নিহত শিশুদের বয়স সম্পর্কে বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার গেন্ডারিয়া (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদকরোধক ডিসপ্লে বোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের গেন্ডারিয়া দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরের দিকে একটি ডিসপ্লে বোর্ড আছে। যেখানে লেখা ‘মাদককে না বলুন’ কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয় বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
একটি স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার মিরপুরে বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
'বিকেলে স্কুল মাঠে আমার উপস্থিতিতে মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই তারা দ্বন্দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ সরকারি সব নথি পিডিএফ কপি আকারে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ছাড়া পুরাতন বৈদ্যুতিক লাইন মেরামতের পাশাপাশি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, সংস্থাকে এসব নির্দেশনা দেওয়া হয়।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের অংশগ্রহণে গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সমন্বয় সভায় সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এ বছর এখন পর্যন্ত দেশের কোনো স্থানেই তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। মাঝে এক দিন শুধু তেঁতুলিয়ায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়েছে। এ বছর এখন পর্যন্ত শীতের তীব্রতা তেমন নেই, এ কথা বলছেন আবহাওয়াবিদেরাই।
গত ডিসেম্বরের একেবারে শেষ দিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। কয়েক দিন থাকার পর তা আবার কমে আসে। মাঝে দিনতিনেক ঘন কুয়াশাও ছিল। এরপর শীত কমেছে আবার বেড়েছে। তিন দিন মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর গত রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল মঙ্গলবারও উত্তরের কিছু এলাকা বাদ দিয়ে তাপমাত্র বাকি অংশ পড়ুন...












