ভারতীয় সীমান্ত বাহিনী ৩ বর্বর কায়দায় বাংলাদেশি হত্যা করে
সীমান্তে বাংলাদেশের নাগরিকদের গুলি করে, ধাওয়া দিয়ে এবং পিটিয়ে বর্বরভাবে খুন ও হত্যা করে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী গত ১১ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধু গুলি করে মেরেছে ২৮৯ বাংলাদেশিকে।
এ ছাড়া সংস্থাটির হিসাব অনুযায়ী ৭ বছরে (২০১৮-২৪) বিএসএফ পিটিয়ে হত্যা করেছে ২৮ বাংলাদেশিকে। সেই সঙ্গে নানা কারণে সীমান্ত এলাকায় বিএসএফের ধাওয়ায় প্রাণপণ ছুটতে গিয়ে চার বছরে (২০২১-২৪) প্রাণ হারিয়েছে ছয়জন।
আসকের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, বিগত ১১ বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ধান কাটা, গরু চরানো, মাছ মারা ও গৃহস্থালির কাজ করা অবস্থায় ৩১৯ বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে গেছে বিএসএফ। বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের ভাগ্যে কী ঘটে, তা জানা যায় না। ধরে নিয়ে যাওয়া এই নাগরিকদের কতজন ফিরে আসেন, সেটাও থেকে যায় অজানা।
আসকের গত চার (২০২১-২৪) বছরের হিসাব অনুযায়ী, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ফেরত এসেছেন মাত্র সাতজন। এই চার বছরে বিএসএফ বাংলাদেশ থেকে ধরে নিয়ে গিয়েছিল ১৭ নাগরিককে। যাদের ১০ জনই ফিরে আসার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।