নিজস্ব প্রতিবেদক:
গত বছরের মে মাসে দেশটিতে প্রবেশের সুযোগ হারানো ১৮ হাজার বাংলাদেশী কর্মীর প্রবেশের ব্যবস্থা করতে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান। এ সময় প্রধান উপদেষ্টা এ প্রসঙ্গ উত্থাপন করেন। এছাড়া তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন।
গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকার নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে ফরেন এ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তার সাবেক স্ত্রী ক্রিস্টিনার তথ্য উঠে এসেছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।
গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড পেজের এক পোস্টে জয় লিখেন, সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয় দাবি করেন, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা আমাদের তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে। সেই সাথে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের ফোরামে আসবেন তারাও যদি বুঝতে ব্যর্থ হন তাহলে তাদেরও আওয়ামী লীগের পরিণতি হবে।
গতকাল বুধবার শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণের শুরুতে প্রথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বাকি অংশ পড়ুন...
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে। যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেছিল। খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে, সেটি বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ ছিল ক্ষুধা, দারিদ্র ও দুর্ভিক্ষের ইতিহাস। এখন যে আপনাদের (আওয়ামী লীগ) কীর্তিকলাপ ফাঁস হচ্ছে। সত্যকে তো আর ঢেকে রাখা যায় না। এটা প্রকাশিত হবেই।
গত মঙ্গলবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গত মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।
সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। বেলা ১১টায় ইউএনডিপির পাঁ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? তা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচন তো একসঙ্গে করতে পারবেন না বলে ইসি জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা যাবে না। তাহলে সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভ্যাট ৫ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব ইমরান হাসান এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ খাতের নানা সমস্যার কথা বলেছেন।
প্রশ্ন : ভ্যাট বাড়ানোর কারণে রেস্তোরাঁ খাত কী ধরনের চাপে পড়বে?
ইমরান হাসান : মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের আয়ের সঙ্গে ব্যয়ের মিল ছিল না আগে থেকেই। নতুন করে বাড়তি ভ্যাটের কারণে খাবারের দাম আরো বাড়বে।
এতে ভোক্তারা কম খাবে। এখন একটি গ্রিল চিকেন আমরা ৪০০ টাকা বিক্রি করি। অনেক জায়গায় ৩৮০ টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া। গেল (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা করা হয়েছে। ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন লিভার, কিডনি ও হৃদরোগবিশেষজ্ঞ চিকিৎসকরা বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫০ গজের আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে সীমান্তের অনেক কাছাকাছি তারকাটা বেড়া দিতে চেয়েছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং স্থানীয়রা একসাথে প্রতিরোধ গড়ে তোলে।
এই ঘটনায় দেখা গেছে এক গ্রামবাসী রামদা নিয়ে সরিষা ক্ষেতের পাশে বসে আছে বিজিবির সাথে। জানা গেছে তার নাম বাবলু, হলুদের ব্যবসা করেন তিনি। সেদিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, তাঁরা যদি হামলা করতে আসতে চায়, তাহল বাকি অংশ পড়ুন...












