গবেষণা:
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান ৮০% শিক্ষার্থী
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান দেশের ৮০ শতাংশ শিক্ষার্থী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান দেশের ৮০ শতাংশ শিক্ষার্থী। এমনকি আগামীতে দেশে পুলিশের অবস্থান ঠিক রাখতে তাদের স্বচ্ছ জবাবদিহি ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনেরও প্রস্তাব দেন শিক্ষার্থীরা। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্নাতক পর্যায়ের কলেজ ও সমমান পর্যায়ের মাদ্রাসাগুলোর অন্তত ২ হাজার ৪০ জন শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের জননীতি ও শাসন ব্যবস্থাবিষয়ক গবেষণা প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে এ গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরা হয়। সেখানে কর্মক্ষেত্রে পুলিশের ভূমিকার বিষয়ে এ তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে গবেষক দলের প্রধান অধ্যাপক কাজী মারুফুল ইসলাম তার মূল প্রবন্ধে বলেন, আমাদের জরিপে উত্তরদাতাদের ৮০ শতাংশই রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশি ব্যবস্থা চায়। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছে। সেক্ষেত্রে তাদের দুটি সুপারিশ রয়েছে। প্রথমত, পুলিশ নিয়োগে আলাদা পরীক্ষা পদ্ধতি চালু বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি প্রতিরোধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন শিক্ষার্থীরা। পুলিশ নিয়ে গবেষণার ক্ষেত্রে আমরা প্রায় ২ হাজার ৪০ জন শিক্ষার্থীর ওপর জরিপ করেছি। যেখানে লিঙ্গ, শিক্ষা, শ্রেণী, পারিবারিক অবস্থার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। জরিপে পুলিশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা, সেবাপ্রাপ্তি, পুলিশি হয়রানি, ঘুস লেনদেনসহ নানা তথ্য-উপাত্ত পেয়েছি। তবে এটা আমাদের প্রাথমিক ফলাফল। পরে আমাদের গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)