নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক (বিচারক) নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিনের। মূলত বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেই এই দাবি ছিল সর্বত্র। সে দাবি পূরণের লক্ষ্য নিয়ে ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। তবে অধ্যাদেশ জারির পর এটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অধ্যাদেশটির চারটি ধারা সংশোধনের পদক্ষেপ চেয়ে ইতোমধ্যে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আজমল হোসেন।
নোটিশ পাঠানোর বিষয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণরা রাষ্ট্র-রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠেছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। এই তরুণরা গত দেড় দশক একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারবঞ্চিত এই তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রক্ত নিয়ে চলছে জমজমাট বাণিজ্য। এ বাণিজ্যে জড়িত একাধিক চক্র। যারা রোগীর অসহায় স্বজনদের জিম্মি করে ভেজাল রক্ত গছিয়ে দেয়। বিনিময়ে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। দুর্ঘটনায় আহত, ক্যান্সার, সন্তান প্রসব, থ্যালাসেমিয়া বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। কিন্তু এক ব্যাগ রক্ত জোগাড় করতে স্বজনদের পোহাতে হয় নানা ঝক্কি-ঝামেলা। কেউ কেউ স্বজনদের কাছে রক্ত পেলেও অনেককেই আশ্রয় নিতে হয় হাসপাতাল কিংবা ব্লাড ব্যাংকের উপর। দেশের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ব্লাডব্যাংক নেয় অনিয়মের আশ্রয়। তারা কখনো এক ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, রাষ্ট্র সংকারের জন্য গঠন করা হয়েছে ১১টি সংস্কার কমিশন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে সব ক্ষেত্রে নিরপেক্ষ করতেই বর্তমান সরকার কাজ করার উদ্যোগ নিয়েছে। হঠাৎ করে যৌক্তিক কারণে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান রাজনৈতিক দল বিএনপি। সেই সঙ্গে বিএনপির মধ্যে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে। বিএনপি মনে করছে, সংস্কার ও বিভিন্ন ইস্যুতে ভোট বিলম্বিত হলে বিশেষ একটি গোষ্ঠী ও পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে। আর তা হলে অর্থহীন হবে জুলাই বিপ্লব। সে কারণেই দ্রু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ধীরগতির প্রকল্পগুলো থেকে ৬৭০ মিলিয়ন ডলার অন্যান্য খাতে খরচ করা হবে। বেশিরভাগই যাবে বাজেট সহায়তায়। সরকার চলমান অর্থনৈতিক সংকটে সরকার এই টাকা খরচ করতে চায়।
এর মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তায় খরচ হবে। অবশিষ্ট টাকা নতুন প্রকল্পে খরচ হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নতুন এ পরিকল্পনা বিশ্বব্যাংকের কাছে অনুমোদনের জন্য জমা দিয়েছে। আগামী মাসে বিশ্বব্যাংকের এক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রান্নার পর এবার শিল্পের বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারের চিন্তা করছে সরকার। দেশে গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন চিন্তা সামনে রেখে কাজ করছে সরকার। সম্প্রতি শিল্পে গ্যাসের দাম এক ধাপে অনেকটা বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
জ্বালানি বিভাগের নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান হাইড্রোকার্বন ইউনিট সূত্র বলছে, শিল্পে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করার বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। অংশীজন বা স বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
দেশে টমেটোর বড় অংশ উৎপাদিত হয় রাজশাহীর গোদাগাড়ীতে। বিশেষ করে চরাঞ্চলে টমেটো উৎপাদনে নীরব বিপ্লব হয়েছে গত এক দশকে। এজন্য গোদাগাড়ী পেয়েছে ‘টমেটো রাজ্য’র পরিচিতি।
সংশ্লিষ্টরা বলছেন, জমি থেকেই বিক্রি হয় এসব টমেটো। উৎপাদন ও বিক্রি ব্যবস্থা সহজ হওয়ায় টমেটো চাষে ঝুঁকছেন কৃষকরা। ফলে টমেটোতে আগ্রহ বাড়ছে। সাধারণত আউশ ধান কেটে নেয়ার পরে টমেটোর চাষ শুরু হয়।
গোদাগাড়ী উপজেলার হেলিপ্যাড এলাকার কৃষক নাইমুল ইসলাম বলেন, গোদাগাড়ীতে আগের মতো টমেটো চাষ নেই। এখন যা হয় সব মাঠেই বিক্রি হয়ে যায়। আগে তো মাঠের পাশেই অনেক টমেটো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুক্তিপণ হিসেবে দফায় দফায় ৪২ লাখ টাকা দিয়েও বাঁচানো গেল না মাদারীপুরের যুবক রাকিব মহাজনকে। উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় মাফিয়াদের হাতে পড়েন। সেখানকার এক বন্দিশালায় টানা তিনমাস অমানবিক নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, দরিদ্র পরিবারের স্বচ্ছলতার আশায় তিন বছর আগে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার পাখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে রাকিব মহাজন। এরপর ধরা পড়েন লিবিয়ার মাফিয়াদের হাতে। সেখানেই রাকিবকে বন্দি করে চালানো হয় নির্যাতন। কয়েক দফা পরিবার বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল পর্যন্ত প্রায় ৩০ হাজার বস্তা বহনকারী বোট আরাকান আর্মির হেফাজতে রয়েছে। এর আগে গত সোমবার আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছে।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, আমরা ব্যবসায়ীরা খুব চিন্তিত। কেননা, এখনও একটি পণ্যবাহী কার্গে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও পানিকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন স্ বাকি অংশ পড়ুন...












