মানহীন পণ্যে বাজার সয়লাব
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ভেজাল, নকল আর মানহীন পণ্যে সয়লাব বাজার। প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়ক নকল করে বিক্রি হচ্ছে ভেজাল পণ্য। পাঁচ বছরের বেশি সময় ধরে ‘পরীক্ষামূলক’ বার্তা দিয়ে বিক্রি হচ্ছে বিষাক্ত মশার কয়েল। নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হামেশা ঘটছে অগ্নিদুর্ঘটনা। ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। মেছতা পড়ছে ত্বকে। বড় বড় সুপার শপেও দেশিবিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নকল শ্যাম্পু-তেল-পারফিউম বিক্রি হচ্ছে কোনোরকম নিরাপত্তা সিল ছাড়াই। খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রং ও রাসায়নিক। নিষ্পাপ শিশুর খাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। ঘটছে অপমৃত্যু। বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা।
পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নামকাওয়াস্তে ভেজালবিরোধী অভিযান চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অভিযোগ রয়েছে, বাজারে ভেজাল পণ্য রোধের চেয়ে লাইসেন্স দেওয়া ও নবায়ন নিয়েই বেশি ব্যস্ত বিএসটিআই কর্মীরা। ফলে বিএসটিআই থেকে অনুমোদন নেওয়ার পর বাজারে পণ্যের মান বজায় রাখছে না অনেক প্রতিষ্ঠান। সেগুলো যাচাই হচ্ছে না।
অনুসন্ধানে দেখা গেছে, খাদ্যপণ্য, ভোজ্য তেল, মশার কয়েল, পশুখাদ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সরঞ্জাম, শিশুখাদ্য, বেকারি পণ্য, খাবার পানি, প্রসাধনী, জ্বালানি তেল থেকে জীবন রক্ষাকারী ওষুধ সবকিছু নকল হচ্ছে। মেশানো হচ্ছে ভেজাল। কিটক্যাট, লাভ ক্যান্ডি, রোলানা, সাফারি, ফাইভ স্টার, ক্যাডবেরিসহ বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের চকলেট তৈরি হচ্ছে কেরানীগঞ্জের জিনজিরার টিনশেড ঘরে। ক্ষতিকর এসব নকল চকলেট ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। তৈরি হচ্ছে জনসন অ্যান্ড জনসন, পন্ডস, কডোমোসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস, বিদেশি পাউডার ড্রিঙ্কস, জুস, চিপস, ডায়াপারসহ বিভিন্ন পণ্যের নকল। নামকরা অনেক ব্র্যান্ডের শ্যাম্পু, তেল, প্রসাধনীর বোতলে নেই নিরাপত্তা সিল। চাইলে মুখ খুলে ব্যবহার করে নকল পণ্য ভরে বিক্রি করা যাচ্ছে। আটায় মেশানো হচ্ছে চক পাউডার। মিষ্টিজাতীয় খাবারে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং, সোডা, স্যাকারিন ও মোম। কাপড়ের বিষাক্ত রং, ইট ও কাঠের গুঁড়া মেশানো হচ্ছে মসলায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-জ্বালানি সংকট ব্যবস্থাপনায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংসস্তূপের ভেতর থেকেই দখলদারদের সামরিক যানকে এভাবে টার্গেট করে ধ্বংস করেছেন বীর যোদ্ধারা।
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাম্পে মিলছে সীমিত তেল, রোদে পুড়ছেন অপেক্ষমাণ গ্রাহকেরা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ লাশ উদ্ধার
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার, পুলিশের নির্যাতন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন পরাশক্তি ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আহ্বান
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের জন্য ‘বড় উপহার’ কিয়াম, এমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












