৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না রাকিবকে
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
মুক্তিপণ হিসেবে দফায় দফায় ৪২ লাখ টাকা দিয়েও বাঁচানো গেল না মাদারীপুরের যুবক রাকিব মহাজনকে। উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় মাফিয়াদের হাতে পড়েন। সেখানকার এক বন্দিশালায় টানা তিনমাস অমানবিক নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, দরিদ্র পরিবারের স্বচ্ছলতার আশায় তিন বছর আগে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার পাখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে রাকিব মহাজন। এরপর ধরা পড়েন লিবিয়ার মাফিয়াদের হাতে। সেখানেই রাকিবকে বন্দি করে চালানো হয় নির্যাতন। কয়েক দফা পরিবার মুক্তিপণের টাকা দিলেও মুক্তি মেলেনি রাকিবের।
নাজিম উদ্দিন মহাজন বলেন, এক দালালের মাধ্যমে প্রথমে চুক্তি হয়। লিবিয়ায় পৌঁছালে আমার ছেলেকে অন্য দালালের কাছে বিক্রি করে দেয়। ওই দালাল তাকে বন্দিশালায় রেখে নির্যাতন করে আদায় করে লাখ লাখ টাকা। রাকিবের মৃত্যুর খবর আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমার ছেলের মরদেহটি একনজর দেখতে চাই। এ ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই।’
স্থানীয় কয়েকজন জানান, এই দালালদের হাত বড় শক্তিশালী। এলাকার মানুষও দালালদের ভয়ে কিছু বলতে পারে না। তাদের কঠোর বিচার না হলে কিছুতেই এমন মৃত্যু থামবে না। ৪২ লাখ টাকা নিয়েও রাকিবের মুক্তি মিলল না। প্রায় আড়াই বছর রাকিবের ওপর নির্যাতন চালানো হয়। পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাকিব। আমরা এলাকাবাসী এমন দালালদের কঠোর শাস্তি চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর বলেছে, এই দালালদের বিরুদ্ধে মামলা হলে আসামি গ্রেফতার হয়, তারপর বাদী ও আসামিপক্ষ আপোস হয়ে যায়। এ কারণেও এই প্রবণতা কমছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)