শিল্পে বিকল্প জ্বালানি হবে এলপিজি, হচ্ছে নীতিমালা
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রান্নার পর এবার শিল্পের বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারের চিন্তা করছে সরকার। দেশে গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন চিন্তা সামনে রেখে কাজ করছে সরকার। সম্প্রতি শিল্পে গ্যাসের দাম এক ধাপে অনেকটা বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
জ্বালানি বিভাগের নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান হাইড্রোকার্বন ইউনিট সূত্র বলছে, শিল্পে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করার বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। অংশীজন বা স্টেক হোল্ডারদের মতামত নিয়ে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার নীতিমালাটি অনুমোদন করলে শিল্পে এলপিজি ব্যবহার শুরুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে দেশের শিল্প কারখানার বড় একটি অংশ গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছে। গ্যাসের প্রতি ঘনমিটারের মূল্য দিচ্ছে ৩০ টাকা। সরকার এটি বাড়িয়ে ৭৫ টাকা করার চিন্তা করছে। দাম বাড়ানো হলেও শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন সব মিলেয়ে ৪ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক ঘাটতি রয়েছে ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।
হাইড্রোকার্বন ইউনিট সূত্র বলছে, এখন যেমন গ্যাস দিয়ে শিল্প মালিকরা জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, ঠিক একইভাবে এলপিজি দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। বেসরকারি অনেক কোম্পানি এলপিজি সরবরাহ করে। এসব কোম্পানি সরাসারি শিল্পে এলপিজি সরবরাহ করবে। বর্তমানে সারা দেশে এলপিজি দিয়ে গাড়ি চালানো হচ্ছে।
হাইড্রোকার্বন ইউনিটের একজন কর্মকর্তা বলেন, আমরা শিল্পে এলপিজি ব্যবহারের নীতিমালার খসড়া শেষে অংশীজনের মতামত নিয়ে সরকারের কাছে জমা দিয়েছি। সরকার এটি চূড়ান্ত করবে। আশা করছি খুব দ্রুত নীতিমালাটি চূড়ান্ত হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)