নিজস্ব প্রতিবেদক:
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। একসময় গ্রাহক চাহিদার সর্বোচ্চ পর্যায়ে থাকলেও বীমার টাকা দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। আর এই সবই হয়েছে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ বেশ কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর বাইরে আরও ৪৩২ কোটি টাকার অনিয়ম হয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছরে ফারইস্ট লাইফ ঢাকাসহ দেশের ১৪টি স্থানে জম বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
কালীগঞ্জে শোয়াইবনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে অফিসে ৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ ঘটনা ঘটে। সে সময় মাদরাসার শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
জানা যায়, গত ২৪ জানুয়ারি জুমুয়াবার মাদরাসার কম্পিউটার ল্যাব ভাড়া দেওয়া হয়।
ওই সময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষণার্থীরা নাচ-গান করে। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মাদরাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে সকালে মাদর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী কয়েক দিনের মধ্যে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজারের ইসলামবাগে অভিযান পরিচালনা করার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ শওকত আলী আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক শওকত আলী আহত হয়। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নতুন বছরে অধিকাংশ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই দিতে না পারায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অথচ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফের চেয়ারম্যান পদে বহাল রাখতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার।
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্র জানায়, অধ্যাপক রিয়াজুল হাসানের চাকরির বয়স শেষ। তাকে চেয়ারম্যান পদে রাখতে এখন চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। এরই মধ্যে আগামী তিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংসদ সদস্য হওয়ার পর ইয়াবা ব্যবসার সাম্রাজ্যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে বদি। আর তখন থেকেই সংবাদমাধ্যমে ইয়াবা চোরাচালানের সঙ্গে তার নামও প্রকাশ হতে থাকে। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তালিকাতেও মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসাবে স্থান পায় সংসদ সদস্য বদির নাম।
কিন্তু এরপরও বদির কিছুই হয় না। কারণ, ওবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতাদের নিয়মিত মাসোহারা দিতো বদি। এসব নেতাই বিপদ-আপদ থেকে বদিকে রক্ষা করতো।
মাদক ব্যবসার কারণে বদিকে নিয়ে আওয়ামী লীগের ভেতরে-বাইরে প বাকি অংশ পড়ুন...
লক্ষীপুর সংবাদদাতা:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন দিতে হবে, তা হবে নিরপেক্ষ নির্বাচন, তিনি এই দাবিটাই করেছেন। এই দাবি করা খুবই যৌক্তিক। দেশের সাধারণ মানুষ এই নির্বাচনের জন্যই আন্দোলন-সংগ্রাম ও লড়াই করেছে। সরকারে যারা আছেন তাদের শোনার মনমানসিকতা থাকতে হবে। কথাগুলো যদি না শোনেন, উপলব্ধি যদি না করেন এবং যদি বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন সিইসি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি এই অনুষ্ঠানের আয়োজন করে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরদির্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর কারাগার থেকে পালানো ৭০০ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকা- করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
তিনি আরও ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কর্মসূচির সময় যেখানে ১৫০০ টাকা মাইক ভাড়া দিতে হতো, সেই ছাত্র নেতারা এখন ৭ হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি পরে এবং এলাকায় ১৫০ গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এ পরিবর্তন কতটা জনগণের প্রত্যাশা ছিল, তা প্রশ্নসাপেক্ষ। ছাত্ররা তাদের সর্বস্ব দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আজকের ছাত্র নেতারা কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। যদি এটি চলতে থাকে, তবে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তবে, এই কিছু তরুণ পুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামী লীগে সরকারের তৈরি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সূক্ষ্ম নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন নেতৃবৃন্দ।
সম্প্রতি এ আইনের ১৫ ধারার সংশোধনের দাবি জানিয়ে বিআরটিএর চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আইনের কঠোরতার কারণে (বিশেষ করে, অধিক হারে জরিমানা) চালক ও হেলপারের সংখ্যা কমে গেছে। ফলে লক্ষাধিক গাড়ি চালকের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বৃটেনের মেডিকেল জার্নাল দ্য ল্যানচেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছে।
ল্যানচেটে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সায়মা ওয়াজেদের। কিন্তু সায়মা ওয়াজেদের মা, বাংলাদেশে বাকি অংশ পড়ুন...












