পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সার্বিক অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) নামে সম্পূর্ণ নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠিত হতে যাচ্ছে। পুলিশের বিদ্যমান দুটি বিশেষ শাখা- অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিলুপ্ত করে সেগুলোকে একীভূত করার মাধ্যমেই আত্মপ্রকাশ করবে নতুন এই ইউনিট।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন এই ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাজের ধরন ও আওতা প্রায় অভিন্ন হওয়ায় দুই ইউনিটকে মিলিয়ে দিয়ে এই বৃহত্তর কাঠামো তৈরি করা হচ্ছে। প্রস্তাবিত এসএসইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা। দুটি ইউনিট বিলুপ্ত করে একীভূত কাঠামোতে নতুন নামে কাজ শুরু করায় সরকারের অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ বা বাড়তি বাজেটের প্রয়োজন হবে না। শিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) বা গেজেট জারি হবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে এসএসইউর কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের অপেক্ষায় আছি। গেজেট জারি হলেই এটিইউর নাম পরিবর্তন করে নতুন এসএসইউ নামে কাজ শুরু করব আমরা।
একই বিষয়ে ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল হক বলেন, সিটিটিসি বিলুপ্ত করে নাম পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। সরকারি আদেশ (জিও) জারি হলেই নতুন নামে পূর্ণোদ্যমে কাজ শুরু করবেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)