বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ প্রকল্পের ৬৭০ মিলিয়ন ডলার অন্য খাতে খরচ হবে
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ধীরগতির প্রকল্পগুলো থেকে ৬৭০ মিলিয়ন ডলার অন্যান্য খাতে খরচ করা হবে। বেশিরভাগই যাবে বাজেট সহায়তায়। সরকার চলমান অর্থনৈতিক সংকটে সরকার এই টাকা খরচ করতে চায়।
এর মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তায় খরচ হবে। অবশিষ্ট টাকা নতুন প্রকল্পে খরচ হতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নতুন এ পরিকল্পনা বিশ্বব্যাংকের কাছে অনুমোদনের জন্য জমা দিয়েছে। আগামী মাসে বিশ্বব্যাংকের এক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
গত বছরের আগস্টে অন্তর্র্বতী সরকার বাজেট সহায়তা এবং ব্যাংকিং ও জ্বালানি খাতের সংস্কারের জন্য উন্নয়ন সহযোগীদের কাছে নতুন করে ঋণ চাওয়ার পর ধীরগতির প্রকল্পগুলোর টাকা অন্য খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।
এরপর গত বছরের ১৪ অক্টোবর বিশ্বব্যাংক ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বসে ইআরডি চলমান ১১ প্রকল্প থেকে ৭২৩.৬৪ মিলিয়ন ডলার অন্য খাতে ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
বৈঠকের পর সিদ্ধান্ত হয়, প্রকল্পগুলো থেকে ৬৭০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হতে পারে।
কয়েক বছরে বিশ্বব্যাংক ১১ প্রকল্পের জন্য প্রায় তিন.দুই বিলিয়ন ডলার অনুমোদন দেয়। তবে ইআরডি ও প্রকল্প কর্মকর্তাদের ভাষ্য-প্রকল্প বাস্তবায়নে দেরির কারণে গত বছরের জুন পর্যন্ত মাত্র ৬৬১.৮ মিলিয়ন ডলার বিতরণ সম্ভব হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)