আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির অর্থ জোগাতে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) কাছ থেকে ২.৮ বিলিয়ন (২৮০ কোটি) ডলার ঋণ নেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই অর্থায়ন নিয়ে সৌদি আরবের জেদ্দায় ২১ থেকে ২৪ জুন অনুষ্ঠিতব্য বার্ষিক অর্থায়ন পরিকল্পনা সভায় আলোচনা করবে বাংলাদেশ ও আইটিএফসি। বৈঠকে চূড়ান্ত অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানিয়েছে।
ইআরডি সূত্র অনুযায়ী, প্রস্তুতি সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল আমদানির জন্য ২.০১ বিলিয়ন ডলার, পেট্রোবাংলা এলএনজি আমদানির জন্য ৬০০ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার আমদানির জন্য ২০০ মিলিয়ন ডলার অর্থায়ন চাইবে।
বিপিসি জানিয়েছে, চলতি অর্থবছরে জ্বালানি আমদানিতে তাদের প্রয়োজন ছিল ১.৬৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ৭০০ মিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় আগামী অর্থবছরের জন্য বেশি অর্থায়ন সীমা চেয়েছে সংস্থাটি।
এছাড়া আইটিএফসির অর্থায়নে কেনা জ্বালানি এবং সরাসরি স্পট মার্কেট থেকে কেনা জ্বালানির তুলনামূলক বিশ্লেষণ করার সিদ্ধান্ত হয়েছে, যাতে ভবিষ্যৎ দর-কষাকষিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাবো, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে হেরে গেছে ট্রাম্প -নিউইয়র্ক টাইমস
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৮
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে অপরাধ-দুর্ঘটনা: ঢামেকে ৩ দিনে ৬ লাশ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বারসহ আটক ২
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্র আমাদের অর্থনীতি, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি -প্রধানমন্ত্রী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে চায় সরকার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে: রিজভী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)