সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিগত আওয়ামী লীগে সরকারের তৈরি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সূক্ষ্ম নীলনকশা বলে দাবি করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন নেতৃবৃন্দ।
সম্প্রতি এ আইনের ১৫ ধারার সংশোধনের দাবি জানিয়ে বিআরটিএর চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আইনের কঠোরতার কারণে (বিশেষ করে, অধিক হারে জরিমানা) চালক ও হেলপারের সংখ্যা কমে গেছে। ফলে লক্ষাধিক গাড়ি চালকের অভাবে বন্ধ রয়েছে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে বেড়েছে পুলিশের হয়রানি। পুলিশের হয়রানিটা বেশি চলছে গাজীপুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম বন্দর এলাকায়। এর পাশাপাশি সড়কে বেড়েছে ডাকাত, ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। এর ফলে অতীতের যে কোনো সময়ের তুলনায় পণ্য পরিবহন সেক্টরে চলছে চরম অস্থিরতা। আর এ অবস্থার দ্রুত সমাধান না হলে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সারা দেশে পণ্য পরিবহনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ৪ লাখ ট্রাক, কাভার্ড ভ্যান।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজি তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, সড়কে দুর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এবং মোটরযান বিধিমালা-১৯৮৪ পরিবর্তন চায়। তবে ইতিমধ্যে (আওয়ামী লীগ সরকারের করা) কার্যকর হওয়া ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সূক্ষ্ম নীল নকশা। এই আইনের ১৫টি ধারা অব্যশই পরিবহন করতে হবে (ধারা ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৯, ৯০, ৯৮, ১০০, ১০৫, ১১০ সংশোধন, ৮৪, ৮৫ ও ১০৫ ধারাগুলোকে জামিনযোগ্য এবং ৯৯ ধারা সম্পূর্ণ বাতিল করতে হবে)। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন সনদ, রুট পারমিট, ও ট্যাক্স টোকেন এক কাগজের ইস্যু করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)