‘আ’লীগপন্থি’ রিয়াজুলই থাকছেন এনসিটিবির চেয়ারম্যান!
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নতুন বছরে অধিকাংশ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই দিতে না পারায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অথচ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফের চেয়ারম্যান পদে বহাল রাখতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার।
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্র জানায়, অধ্যাপক রিয়াজুল হাসানের চাকরির বয়স শেষ। তাকে চেয়ারম্যান পদে রাখতে এখন চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। এরই মধ্যে আগামী তিন মাসের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সব প্রস্তুতি শেষ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ফাইলে সই হলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগী শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও কর্মকর্তারা। এবার তাকে চুক্তিভিত্তিক নিয়োগে তোড়জোড়ের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, তদবির করে তিন মাসের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছেন অধ্যাপক রিয়াজুল। নিজেকে ‘বৈষম্যের শিকার’ এবং ‘আওয়ামী লীগবিরোধী’ হিসেবে নানান জায়গায় উপস্থাপন করে মেয়াদ বাড়াতে তৎপর তিনি।
তবে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসানের দাবি- তিনি কোনো তদবির করেননি। সরকার যদি তাকে এ পদে রাখে তাহলে তিনি থাকবেন। না রাখলে নিয়ম মেনে অবসরোত্তর ছুটিতে যাবেন।
অভিযোগ রয়েছে, অধ্যাপক রিয়াজুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে কর্মজীবনে তিনি সবসময় আওয়ামী লীগের পরিচয়ে লোভনীয় ও লাভজনক পদ বাগিয়েছেন। তিনি শেরপুর সরকারি কলেজ ও ঢাকার মিরপুর বাঙলা কলেজের অধ্যক্ষ পদেও ছিলেন। তাছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আপন মামাতো ভাই। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বিশেষ সখ্যতার কারণে একাধিকবার বিদেশ সফরের সুযোগও বাগিয়ে নেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ওখানে (এনসিটিবি) তো কাউকে এখনো নিয়োগ বা মেয়াদ বাড়ানো হয়নি। হ্যাঁ, তার (অধ্যাপক রিয়াজুল হাসান) চাকরির সময় শেষ। বই নিয়ে তো এবার অনেক ঝামেলা। কীভাবে বইয়ের কাজগুলো শেষ করা যায়, কাকে দিলে ভালো হবে- সেটা হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












