১৫শ’ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে -নুর
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কর্মসূচির সময় যেখানে ১৫০০ টাকা মাইক ভাড়া দিতে হতো, সেই ছাত্র নেতারা এখন ৭ হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি পরে এবং এলাকায় ১৫০ গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এ পরিবর্তন কতটা জনগণের প্রত্যাশা ছিল, তা প্রশ্নসাপেক্ষ। ছাত্ররা তাদের সর্বস্ব দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আজকের ছাত্র নেতারা কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। যদি এটি চলতে থাকে, তবে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তবে, এই কিছু তরুণ পুরো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে না। আমাদের পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে।
নুরুল হক নুর তার বক্তব্যে আরো উল্লেখ করেন, শেখ হাসিনার সময়েও আল রাজি কমপ্লেক্সে অফিস নিয়েছিলাম, কিন্তু এখনও সেখানে আছি। আমাদের অবস্থার পরিবর্তন হয়নি, অনেকের হয়েছে। অনেক নেতা বলছেন, 'আপনারা তো নিউজ কাভারেজ করেন, কিন্তু আমাদের অফিস এখনও আল রাজিতেই আছে।' তবে, আমরা কোনো সুবিধার জন্য সংগ্রাম করি না। গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছে, বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচনা করতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)