দ্য ল্যানচেটের রিপোর্ট:
পুতুলের দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশ
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বৃটেনের মেডিকেল জার্নাল দ্য ল্যানচেট একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছে।
ল্যানচেটে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সায়মা ওয়াজেদের। কিন্তু সায়মা ওয়াজেদের মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়ের প্রোফাইল উন্নত করেছেন। এসব নিয়ে তদন্ত করছে দুদক।
ল্যানচেট তার রিপোর্টে বলেছে, দুর্নীতিপরায়ণ প্র্যাকটিসের মাধ্যমে তার পদ নিশ্চিত করেছেন সায়মা ওয়াজেদ- এমন অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগ করা হয়।
অভিযোগ আছে, সায়মা ওয়াজেদের যোগ্যতায় ঘাটতি থাকা সত্তে¦ও তার মা অনৈতিক উপায়ে ক্ষমতা ব্যবহার করেছেন নিজের মেয়েকে ওই পদে বসানের জন্য। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এসব কথা জানিয়েছেন দ্য ল্যানচেট’কে। এ অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখেছে দুদক। তাতে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি আর্থিক অসদাচরণ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করেছেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদকে সরানোর জন্য ওই দুই মন্ত্রণালয়ের প্রতি আহ¦ান জানিয়েছে দুদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)