নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা, গোপালগঞ্জ ও খাগড়াছড়িতে পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার শিশু ও দুই কিশোরী রয়েছে। গতকাল জুমুয়াবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। জুমুয়াবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরলা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জুমুয়াবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলার বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খ-বিখ- তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল জুমুয়াবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। তারা খলিলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। ৪ দিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর খোঁজ না পেলেও আজ দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর পাড়ের পাশে স্থানীয়রা লাশের হাত দেখতে পায় ও দুর্গন্ধ বের হয়। পরে সেখানে মাটি খুঁড়ে তাদের খ-িত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভারে আবারও চলন্ত দুটি বাসে যাত্রীবেশে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা।
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অ্যাম্বুলেন্স নীতিমালা- ২০২৩ বাতিল ও সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীরা। এই মানবন্ধনে অংশ নিতে নিজেদের অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আসেন তারা। হঠাৎ অনেকগুলো অ্যাম্বুলেন্স এভাবে সাইরেন বাজিয়ে চলাচল করায় সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
১. ব্যক্ত বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কোস্ট গার্ড ও র্যাবের অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। গতকাল জুমুয়াবার (১১ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন চালিত দুইটি সন্দেহজনক কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দেয়। তবে ত বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা ইউরিয়া সার কারখানার প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের পক্ষে মামলাটি দায়ের করেন বর্তমানে কিশোরগঞ্জ দুদকসমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত উপপরিচালক ইকবাল হোসেন। তিনি গত ৮ এপ্রিল বাদী হয়ে জামালপুর জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর দুদকসমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।
মামলার আসামিরা হলো- যমুনা সার কা বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায় । ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।
গতকাল জুমুয়াবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্র্বতী সরকার। অন্তর্র্বতী সরকারের পা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় বরগুনার চারটি মাছধরার ট্রলারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারগুলোতে থাকা সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে দস্যুরা। এছাড়া চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে দস্যুদের কবলে পড়া ওই চারটি ট্রলারসহ আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড সদস্যরা। পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে আটক করেছে রাজধানীর রমনা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম।
তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে দিলশাদ আফরিন নামে এক জনকে আটক করা হয়েছে।
সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে মঙ্গলবার (৮ এপ্রিল) বহিষ্কার করে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে।
গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার থেকে প্রতিতিনই বৈঠক করবে সংস্কার নিয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’। সের ধারাবাহিকতায় আগামী ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে কমিশনের আলোচনা হবে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, আগামী ১৫ মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু করবে কমিশন।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভা বাকি অংশ পড়ুন...












