সাইরেন বাজিয়ে মানববন্ধনে অ্যাম্বুলেন্স মালিক-চালকরা, সড়কে আতঙ্ক
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
অ্যাম্বুলেন্স নীতিমালা- ২০২৩ বাতিল ও সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীরা। এই মানবন্ধনে অংশ নিতে নিজেদের অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আসেন তারা। হঠাৎ অনেকগুলো অ্যাম্বুলেন্স এভাবে সাইরেন বাজিয়ে চলাচল করায় সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
১. ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সার্ভিসকে স্বীকৃতি দিয়ে নীতিমালাটি সংশোধন করুন।
২. রূপান্তরিত অ্যাম্বুলেন্সগুলোর মানোন্নয়নে সময় ও আর্থিক সহায়তা দিন।
৩. কোম্পানিভিত্তিক পরিচালনার বাধ্যবাধকতা প্রত্যাহার করে সহজ ও বাস্তবসম্মত বিকল্প দিন।
৪. এই নীতিমালার বাস্তবায়ন স্থগিত করে পূনঃমূল্যায়নের উদ্যোগ নিন।
৫. জাতীয় জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স থেকে অগ্রিম আয়কর বাতিল করুন।
৬. রিট পিটিশন ৪৭২৩/২০২৩ অনুযায়ী অ্যাম্বুলেন্সের 'ভাড়ায় চালিত নয়' শর্ত বাতিল করুন।
৭. ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা অ্যাম্বুলেন্সের জন্য সব ধরনের ফুয়েল গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)