বরফের ভেতরে মিলল ৫ লাখ ইয়াবা, আটক ২১ জনের মধ্যে রোহিঙ্গা ১৮
কোস্ট গার্ড ও র্যাবের অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। গতকাল জুমুয়াবার (১১ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন চালিত দুইটি সন্দেহজনক কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দেয়। তবে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তী সময়ে আভিযানিক দল বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। বোট দুটি তল্লাশি চালিয়ে বোটের ভেতর কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।