কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে -রিপন
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায় । ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।
গতকাল জুমুয়াবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্র্বতী সরকার। অন্তর্র্বতী সরকারের পাঁচ বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্র্বতী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক যাতে নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া।
তিনি বলেন, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোনও মোগল সম্রাট, কোনও জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে ৫ বছরের জন্য। তিনি মনে করবেন আমি তো ৫ বছরের জন্য জমিদার হয়ে গেছি। আমরা এই ব্যবস্থা চাই না।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।