তিন জেলায় পানিতে ডুবে ৬ জনের মৃত্যু
কুমিল্লা, গোপালগঞ্জ ও খাগড়াছড়িতে পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার শিশু ও দুই কিশোরী রয়েছে। গতকাল জুমুয়াবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। জুমুয়াবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরলা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জুমুয়াবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোন ছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে মারা গেছে দু’জন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।