আধাঘণ্টার ব্যবধানে চলন্ত দুই বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাভারে আবারও চলন্ত দুটি বাসে যাত্রীবেশে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা।
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারণ মোবাইল ফোন কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিঅ্যান্ডবি এর আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তিনজনের কাছেই চাকু ছিল। একজন বাসের ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকেন। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা এক নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পেছনে বসা আরেক নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)