আল ইহসান ডেস্ক:
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল জুমুয়াবার (৫ জুলাই) বিকেলে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও গভীর সমুদ্র এলাকায় ঝড়ো হাওয়া বয়েযেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারক বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
সৈয়দপুরে ২ নম্বর রেলগেট থেকে রেলওয়ে কারখানা পর্যন্ত ৩টি লুপ লাইন। প্রতিটি লুপ লাইনের দৈর্ঘ্য দুই কিলোমিটার। লুপ লাইনগুলোর বিভিন্ন স্থানে রেললাইনের পাতের নিচের স্লিপার নেই। এমনকি কিছু স্থান থেকে রেললাইনের পাতও গায়েব। খোঁজ নিয়ে জানা গেছে, এ রেলপথে প্রায় দুই হাজার স্লিপার উধাও হয়ে গেছে, যার দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সৈয়দপুরে ৫টি লুপ লাইন রয়েছে। এগুলোর মধ্যে মালবাহী ট্রেন পরিবহনের জন্য দুটি রেলওয়ে স্টেশনের অধীন। অপর তিনটি লুপ লাইন দিয়ে দেশের বৃ বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থান থেকে এক রাতে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত জুমুয়াবার (৪ জুলাই) ভোরে ঘটনাটি সামনে আসে, যখন কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা।
স্থানীয় বাসিন্দারা জানান, জুমুয়াবার সকালে একাধিক কবর খোলা ও ভেতরে কঙ্কাল অনুপস্থিত দেখতে পান এলাকাবাসী। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়ে, এবং ঘটনাস্থলে পুলিশ আসে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই কবরস্থান থেকে অন্তত ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
বিরাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জে ঘাটারচর বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে পরিস্থান পরিবহন। স্ট্যান্ড থেকে বের হওয়ার আগে একজন যুবক বারবার দৌড়ে এই কম্পানির বাসচালকদের কাছ থেকে টাকা নিচ্ছেন, কিন্তু রসিদ দিচ্ছেন না। গত রবিবার সকাল ৯টায় ঘাটারচর বাসস্ট্যান্ডে গিয়ে এই দৃশ্য দেখা গেল। জানতে চাইলে বাসচালক রুহুল আমিন বললেন, ‘জিপির টাকা বাবদ ৮০০ টাকা নিছে।
গাড়ি নিয়ে বের হইলেই ঘাটে ঘাটে তা দিতে হয়। ঘাটারচর ও আবদুল্লাহপুরে পার্কিংয়ের নামে আরো দেওয়া লাগবে ২০০ টাকা। রাস্তার বিভিন্ন জায়গায় সুপারভাইজারদের দিতে হবে আরো ৬০০ টাকা বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমার ভাইয়ের হত্যার বিচার এখনো আমরা পাইনি। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমরা কখন আবু সাঈদ হত্যার বিচার পাব এখনো নিশ্চিত হতে পারিনি।
রংপুর জিলা স্কুল মাঠে গত জুমুয়াবার (৪ জুলাই) জামাতের বিভাগীয় জনসভায় শুভেচ্ছা বক্তব্যে রমজান আলী এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছর পেরিয়ে গেলেও আমরা শুধু আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছি। চারজন কারাগারে এবং ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। শুধু পরোয়ানা জারি করলে হবে না। সারা দেশ ও দেশের বাইরে যেসব খুনি আছে, তাদের দেশে এনে জুলাই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই, এই লোকটিই যথেষ্ট।
গত জুমুয়াবার (৪ জুলাই) রাতে নিজের অনলাইন পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রনি বলেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে, যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে। এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না। ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত¦াবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার কথাও বলেন তিনি।
প্রেস সচিব গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্র্বতী সরকার।
এর থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতের অনুষ্ঠানে গিয়ে 'রাজনৈতিক বক্তব্য' দিতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তাকে।
ঢাকা-৭ আসনে জামায়াতের পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডিএমপির সহকারী কমিশনার (পেট্রল-লালবাগ) শাহ আলম।
বক্তব্যে তিনি বলেন, আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে- এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘসময় দেশকে শাসন করেছে। কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙ্গালীর জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। সেই সমস্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ।
অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজ্যুলেশন অ্যাকট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। কারো টাকা মার যাবে না। সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।
তিনি আরও বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথি বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করবো। এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করবো। বিচার, সংস্কার, তারপর নির্বাচন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সে এ কথা বলে।
নাহিদ বলে, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘপ্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে। এ বাকি অংশ পড়ুন...
হাবিপ্রবি সংবাদদাতা:
প্রধান উপদেষ্টা ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা অনলাইন পোস্ট নিজ টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এনামউল্লাহ। তবে সমালোচনার মুখে তার এই অনলাইন পোস্ট পরবর্তীতে সরিয়ে ফেলেন তিনি।
গত ১ জুলাই ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছিঃ প্রধান উপদেষ্টা’ শিরোনামে কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি তা শেয়ার করেন নিজ অনলাইন অ্যাকাউন্টে এবং ক্যাপশন লিখেন 'আগ বাকি অংশ পড়ুন...












