পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল উধাও
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থান থেকে এক রাতে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত জুমুয়াবার (৪ জুলাই) ভোরে ঘটনাটি সামনে আসে, যখন কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা।
স্থানীয় বাসিন্দারা জানান, জুমুয়াবার সকালে একাধিক কবর খোলা ও ভেতরে কঙ্কাল অনুপস্থিত দেখতে পান এলাকাবাসী। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়ে, এবং ঘটনাস্থলে পুলিশ আসে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এই কবরস্থান থেকে অন্তত ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
বিরাহিমপুর গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, এটা শুধু চুরি নয়, এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমরা এর বিচার চাই।
এটাই প্রথম নয়- এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও পাশের সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকেও বেশ কয়েকটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ কবরস্থান পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)