শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পরিবহন খাতে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, সকাল ৫:৪৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৫১

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জে ঘাটারচর বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে পরিস্থান পরিবহন। স্ট্যান্ড থেকে বের হওয়ার আগে একজন যুবক বারবার দৌড়ে এই কম্পানির বাসচালকদের কাছ থেকে টাকা নিচ্ছেন, কিন্তু রসিদ দিচ্ছেন না। গত রবিবার সকাল ৯টায় ঘাটারচর বাসস্ট্যান্ডে গিয়ে এই দৃশ্য দেখা গেল। জানতে চাইলে বাসচালক রুহুল আমিন বললেন, ‘জিপির টাকা বাবদ ৮০০ টাকা নিছে।
গাড়ি নিয়ে বের হইলেই ঘাটে ঘাটে তা দিতে হয়। ঘাটারচর ও আবদুল্লাহপুরে পার্কিংয়ের নামে আরো দেওয়া লাগবে ২০০ টাকা। রাস্তার বিভিন্ন জায়গায় সুপারভাইজারদের দিতে হবে আরো ৬০০ টাকা। বিভিন্নভাবে কম্পানির লোকজন প্রতিদিন একটি বাস থেকে কমপক্ষে এক হাজার ৬০০ টাকা চাঁদা আদায় করে।’
পরিবহন শ্রমিকরা জানান, জিপি বা গেট পাসে চাঁদা দিতে হয়। পরিবহন কম্পানির অফিস, কাউন্টার, আপ্যায়ন ও টিকেটিংসহ পরিচালনা ব্যয় হিসেবে জিপির টাকা নির্ধারণ করা হয়।
জানা যায়, রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনগুলো সড়কের দূরত্ব অনুযায়ী তিন থেকে চার ঘাটে চাঁদাবাজির শিকার হচ্ছে। আজিমপুর থেকে গাজীপুর পর্যন্ত চলাচলকারী ভিআইপি পরিবহনের একটি বাসকে বিভিন্ন স্থানে জিপি বাবদ এক হাজার ৪০০ টাকা চাঁদা দিতে হয়।
মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচলকারী ভূঁইয়া পরিবহনের একটি বাসকে দৈনিক চলাচলের জন্য জিপির চাঁদা দিতে হয় এক হাজার ২০০ টাকা। এ ছাড়া রাস্তায় চলাচলকারী বাসগুলোকে সুপারভাইজার বাবদ আরো ৪০০ থেকে ৬০০ টাকা চাঁদা দিতে হয়। সব মিলিয়ে প্রতিটি বাসকে আগের মতোই অন্তত এক হাজার ৫০০ থেকে দুই হাজার ২০০ টাকা চাঁদা গুনতে হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন প্রান্তে দৈনিক পাঁচ হাজার গণপরিবহন (বাস) চলাচল করে। প্রতিটি বাস থেকে গড়ে এক হাজার ৭০০ টাকা হারে জিপির নামে দৈনিক চাঁদাবাজি হয় অন্তত ৮৫ লাখ টাকা।
এ ছাড়া সুপারভাইজার ফি, ব্যাক মানি ও পার্কিং ফির নামে আরো অন্তত ৪০ থেকে ৫০ লাখ টাকা চাঁদাবাজি হয়। অর্থাৎ শুধু এই খাতে এক দিনে কমপক্ষে সোয়া কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে।
রাজধানী পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, মিরপুর ১২ নম্বর থেকে সাভার পর্যন্ত চলাচলকারী একজন বাসচালককে দিনে অন্তত দুই হাজার টাকা চাঁদা দিতে হয়। জিপির নামে প্রথমে মিরপুরে দিতে হয় ৭০০ টাকা, কালিয়াকৈরে ৫০০ টাকা, চন্দ্রা থেকে ২০০ টাকা এবং সাভার থেকে নেওয়া হয় ১০০ টাকা। এ ছাড়া সড়কে বিভিন্ন স্থানে থাকা সুপারভাইজারদের দিতে হয় অন্তত ৫০০ টাকা।
মৌমিতা পরিবহনের চালক রুহুল আমীন বলেন, চন্দ্রা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলে তিনটি স্থানে জিপির টাকা দিতে হয়। চন্দ্রায় ৯০০ টাকা, সাভারে ২০০ টাকা এবং নারায়ণগঞ্জে ৪০০ টাকা। সুপারভাইজারদের চাঁদাসহ একটি বাসকে দৈনিক চলাচলে অন্তত দুই হাজার টাকা চাঁদা দিতে হয়
‘ব্যাক মানি’ নামে পরিবহনে আরো এক ধরনের চাঁদাবাজি হয়। স্থানীয় প্রভাবশালী নেতারা এসব চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকেন। সকালে পরিবহন শ্রমিকদের ৪৫০ টাকার খুচরা নোট দিয়ে রাতে আদায় করা হয় ৫০০ টাকা। প্রতিটি বাস থেকে ৫০ টাকা হারে এই খাতে দৈনিক চাঁদাবাজির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে