জামাতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতের অনুষ্ঠানে গিয়ে 'রাজনৈতিক বক্তব্য' দিতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তাকে।
ঢাকা-৭ আসনে জামায়াতের পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডিএমপির সহকারী কমিশনার (পেট্রল-লালবাগ) শাহ আলম।
বক্তব্যে তিনি বলেন, আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে- এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন।
'আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব,' বলেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'এখন আমাদের একটা সুযোগ আসছে ভোটের বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।'
কিন্তু, পুলিশের পোশাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ওই সহকারী কমিশনারের এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ওই কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে আমার পুরো বক্তব্যটি নেই। আমি এতিমখানায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। জামায়াত নেতারা অনুরোধ করায় কিছু কথা বলি। শুরুতে এতিম ও খাবার বিতরণ নিয়ে বলেছি, কিন্তু সেই অংশ ভিডিওতে নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)