নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার -মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা নানা ফন্দিফিকির করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে বিএনপি এটা করতে দেবে না। আবারও আন্দোলনে নামবে এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার নির্বাচন এড়াতে চায় বলে দাবি করে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, তারা একবার বলছে এখনই নির্বাচন নয়, আবার বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু নিজেরাই জানে না পিআর পদ্ধতি কী। বিশ্বে ৮০টির মতো দেশে এই পদ্ধতি থাকলেও প্রতিটি দেশের প্রক্রিয়া ভিন্ন। আমাদের দেশে পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতিতেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোনো সমস্যা নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।