ভোলায় জীবিকার জন্য ভরসা অন্য জেলা
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভোলা সংবাদদাতা:
প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ জেলা ভোলা। জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মজুত রয়েছে প্রচুর পরিমাণ গ্যাস। এ কারণে গ্যাসনির্ভর শিল্প-কারখানা গড়ে উঠলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বেশকিছু কারখানায় কর্মসংস্থানের সুযোগও হয়েছে। তবে পর্যাপ্ত কল-কারখানার অভাবে বেকারত্ব থেকে পুরোপুরি মুক্তি মিলছে না জেলাবাসীর।
জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন চাকরি ও চুক্তিভিত্তক কাজ করছেন লাখ লাখ নারী-পুরুষ। পরিসংখ্যান ব্যুরো অফিসের তথ্যমতে, বর্তমানে জেলায় বেকার রয়েছেন ৫৪ হাজার ৫২৬ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভোলা জেলার উপ-পরিচালক মাকসুদুর রহমান জানান, ২০২২ সালের জনশুমারি অনুযারী, ভোলার সাত উপজেলায় জনসংখ্যা ১৯ লাখ ৩২ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে ১৫ বছরের ওপরে জনসংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৫৪৯ জন। আর নারী ছয় লাখ ৮৬ হাজার ৫৫০ জন।
তিনি আরও জানান, সরকারি চাকরি করেন; বেতন, মজুরির বিনিময়ে অথবা লাভের জন্য বা নিজস্ব ভোগের জন্য কাজ করেন বা কাজে সাহায্য করেন সপ্তাহে অন্তত এক ঘণ্টাÍএমন পুরুষ ও নারীর সংখ্যা জেলায় আট লাখ ২ হাজার ৮৬ জন। ৫৪ হাজার ৫২৬ জন সম্পূর্ণ বেকার। এদের মধ্যে ২৫ হাজার ৭৮৯ জন পুরুষ ও ২৯ হাজার ৩৮২ জন নারী। বাকি সাড়ে চার লাখের মধ্যে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা রয়েছেন।
ভোলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মুসলমান পাড়ার বাসিন্দা আল আমিন। তিনি ভোলা সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। দুই বছর আগে তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। বর্তমানে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। কবে চাকরি মিলবে জানেন না তিনি। এ অবস্থায় চরম হতাশায় দিন কাটছে তার।
আল-আমিন বলেন, ‘ভোলায় যদি গ্যাসনির্ভর পর্যাপ্ত শিল্প-কারখান গড়ে উঠতো, তাহলে আমার মতো হাজারও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হতো। কিন্তু গড়ে ওঠেনি। আমাদের ভোলায় কর্মসংস্থানের খুবই অভাব।’
ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা তসলিম। আক্ষেপ করে তিনি বলেন, ‘মাস্টার্স পাস করেও এখন পর্যন্ত চাকরি জোগাতে পারিনি। আমি এখন পরিবারের বোঝা।’
৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি এলাকার বাসিন্দা রাসেল। তিনি বিদ্যুৎ ও স্যানিটারির কাজ জানেন। কিন্তু ভোলায় এই কাজ পাওয়া খুবই কষ্টের। একদিন কাজ পেলে ৭-৮ দিন পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময়ই বেকার থাকতে হয়।
রাসেল বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম গেলে প্রতিদিন কাজ পাওয়া যায়। কিন্তু বাড়িতে অসুস্থ মা থাকায় যাওয়া হচ্ছে না। ভোলায়ও শিল্প-কারখানা নেই যে কোনো কাজ করবো। কাজের অভাবে সংসার ঠিকমতো চলে না।’
ভোলা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক ড. আব্দুল মান্নান বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। জেলার প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে অনেক শিল্প-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখানে শিল্প-কারখানা গড়ে উঠলে শতভাগ বেকারত্ব দূর হবে। এজন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। গ্যাসের ওপর নির্ভর করে অনেক শিল্প-কারখান গড়ে ওঠা সম্ভব। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) চিঠি পাঠিয়েছি।
তিনি বলেন, এরইমধ্যে বেজা আমাদের কাছে প্রস্তাবনা চেয়েছে। আমরা প্রস্তাবনাও পাঠিয়েছি। আশা করছি, ভোলায় বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে। জেলার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












