আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানায়, এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। সে বলেছে, দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
সে উল্লেখ করেছে, ‘গত ১৩-২৪ জুন পর্যন্ত দখলদার ই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্যসহ ২৭টি দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাদের মতে, গাজায় ‘মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায়’ পৌঁছেছে।
এক যৌথ বিবৃতিতে এসব দেশ দখলদার ইসরায়েলের ত্রাণ বিতরণ পদ্ধতিকে ‘বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে। তারা ‘ধীরগতিতে ত্রাণ বিতরণ’ ও ’খাদ্য ও পানির জন্য অপেক্ষমান মানুষদের অমানবিকভাবে হত্যা’ করার তীব্র নিন্দা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে পরগাছা ইহুদীবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা ভূখ-ে পরগাছা সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৯ হাজারে। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন শহীদ হয়েছেন।
গত সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দখলদার ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে ভয়াবহ বন্যায় প্রাণহানি এড়াতে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ফিলিপাইনের রাজধানী জনজীবন স্থবির হয়ে পড়েছে। খবর এএফপির।
এক রাতের বৃষ্টিতে মারিকিনা নদীর তীর ভেঙে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপরেই রাজধানী ম্যানিলা এবং আশেপাশের প্রদেশগুলোতে স্কুল এবং সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
নদীর তীরে বসবাসকারী ২৩ হাজারের বেশি অধিবাসী দ্রুত সরে গেছে নিরাপদ আশ্রয়ে। মেট্রোপলিটন এলাকার কুইজন এবং ক্যালোকান শহর থেকে আরও ২৫ হাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। তারা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আজ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিমান বাহিনী প্রধান বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই। কার কাছ থেকে লুকাব? সবাই দেশের মানুষ। যখনই আমাদের কাছে এ ঘটনার আপডেট আসছে, আমরা আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি।
হাসান মাহম বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
শিবপুরে পুলিশের পোশাক পরে চালবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার তিনদিন পর ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের পোশাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (২১ জুলাই) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল হান্নান।
গ্রেপ্তাররা হলো- মনোহরদীর খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস ও হরিকৃষ্ণ দাসের চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস ও হৃদয়।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, উৎসুক মানুষের ভিড়ে হাসপাতালে পানি, জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। বিষয়টি লজ্জাজনক ও অমানবিক।
তিনি অভিযোগ করেছেন, বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে দেয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের (শহীদুল্লাহ্ হলের পাশে) সামনে ব্যাপ বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার তালায় মা ও স্ত্রীকে মারপিটের কারণে এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছে।
গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।
হাবিবুর মোড়লের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর নেশা করতো। সে (হাবিবুর) প্রায় তাকে ও তার স্ত্রীকে মারধর করতো।
হাবিবুরের স্ত্রী বলেন, নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো, আজ রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। অনলাইনে একটি লেখা শেয়ার করেছে স্কুলটির এক শিক্ষিকা। দুর্ঘটনার ঠিক আগেই ক্লাস নিয়েছে সে, লিখেছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।
স্কুল ছুটি হয় দুপুর একটায়। এরপর দুই ঘণ্টা কোচিংয়ের জন্য কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিল এবং যাদের অভিভাবক তখনও নিতে আসেনি, তারা অপেক্ষা করছিল।
দুপুর একটা ১০ কি ১৫ মিনিটে একটা জেট বিমান (বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান) ক্র্যাশ হয়ে দিয়াবাড়ি মাইলস্টোন স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকেই বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে এক শিশু শিক্ষার্থীর সন্ধান না পাওয়ার খবর।
নিখোঁজ শিশুটির নাম রাইসা মনি (৯)। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের সাহাবুল শেখের মেয়ে রাইসা রাজধানীর মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ত স্কাইস সেকশনে। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তেই ক্লাস শেষে সে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু সেই ঘরে ফেরা আর হলো না রাইসার। বিমান দুর্ঘটনার পরপরই ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আগুনে দগ্ধ অনেক শিশু এখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একেক শিশুর গায়ে একেক ধরনের পোড়া ক্ষত। কেউ সাড়া দিচ্ছে না, কেউ ব্যথায় আর্তনাদ করছে। নার্সেরা ছুটে চলেছেন স্যালাইন, ব্যান্ডেজ আর অক্সিজেন নিয়ে।
১০ বছরের আয়ান রশীদ ক্লাসে ছিল তখন। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠেছিল। আগুনে পুড়ে গেছে তার বুক, হাত, মুখম-ল। তার মা কানিজ ফারহানা হাসপাতালের করিডোরে বসে বলছিলেন, ‘ও সকাল বেলা বলেছিল, আজকে স্কুলে নতুন একটা কবিতা শিখবে। যার শরীরে একদিনও ঘা হয়নি, আজ আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়ে তারা।
এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অনেকটা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন।
দুই উপদেষ্টা স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে স বাকি অংশ পড়ুন...












