‘আম্মু, পানি দাও জ্বালা করে’
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আগুনে দগ্ধ অনেক শিশু এখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একেক শিশুর গায়ে একেক ধরনের পোড়া ক্ষত। কেউ সাড়া দিচ্ছে না, কেউ ব্যথায় আর্তনাদ করছে। নার্সেরা ছুটে চলেছেন স্যালাইন, ব্যান্ডেজ আর অক্সিজেন নিয়ে।
১০ বছরের আয়ান রশীদ ক্লাসে ছিল তখন। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠেছিল। আগুনে পুড়ে গেছে তার বুক, হাত, মুখম-ল। তার মা কানিজ ফারহানা হাসপাতালের করিডোরে বসে বলছিলেন, ‘ও সকাল বেলা বলেছিল, আজকে স্কুলে নতুন একটা কবিতা শিখবে। যার শরীরে একদিনও ঘা হয়নি, আজ আগুনে জ্বলেছে। ’
রুবাইয়াত ফারিহার বয়স সাত। নার্সারিতে পড়ে। দুর্ঘটনার সময় নিচতলার করিডোরে ছিল। এখন চোখে-মুখে ব্যান্ডেজ। মা কাছে এলেই কান্না জড়ানো গলায় বলে, ‘আম্মু, পানি দাও, খুব জ্বালা করে। ’
বার্ন ইনস্টিটিউটের সামনে এক নারী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। জানতে পেরেছেন, তাঁর ছেলের অবস্থা সংকটজনক। তাঁর সঙ্গে থাকা আত্মীয়রা চোখের পানি ফেলছেন। কেউ কাউকে যেন আর সান্ত¡না দিতে পারছেন না।
ফাহাদ নিয়ন তাঁর চতুর্থ শ্রেণি পড়ুয়া ভাগনি মেহরিনের পোড়া কাপড় ধরে কাঁদছিলেন। মেহরিনের বাসা উত্তরার দিয়াবাড়ী এলাকায়। ফাহাদ বলেন, ‘ওর শ্রেণিকক্ষের কাছে বিমান পড়েছে। আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে ২-৩ ঘণ্টা খুঁজেছি, পাইনি। পরে ওর শিক্ষক ফোন করে বলেন, মেহরিন বার্ন ইউনিটে। এখানে এসে দেখি, ওর দুই হাত পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে। ’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫২০ নম্বর কক্ষের মেঝেতে মেয়েকে ধরে হাউমাউ করে কাঁদছিলেন ইয়াসমিন আক্তার। তাঁর ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নুরে জান্নাত ইউশার শরীর পুড়ে গেছে। ইয়াসমিন বলেন, ‘আমার মেয়ের কপাল পুড়ে গেছে, মুখ ঝলসে গেছে, মাথা ফেটে গেছে, পিঠও পুড়েছে। মেয়ে আমার সঙ্গে কথা বলেছে। সে বলে, মা, আমার সব জ্বলে। ’
এক অভিভাবক কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলেটা বলেছিল, বাবা, আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না। এখন আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। ’
বার্ন ইউনিটে সব চিকিৎসক, নার্স, কর্মীরা টানা কাজ করছেন। কিন্তু হঠাৎ এত সংখ্যক দগ্ধ শিশু সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক নার্স বলেন, আলতো ছোঁয়াতেও ব্যথায় তারা কেঁপে ওঠে। শিশুরা শারীরিকভাবে আগুন সহ্য করার মতো অবস্থায় থাকে না। তারা ব্যথা বোঝাতে পারে না অনেক সময়, শুধু কাঁদে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












