পুলিশ সেজে চালবোঝাই ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৩
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
শিবপুরে পুলিশের পোশাক পরে চালবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার তিনদিন পর ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের পোশাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (২১ জুলাই) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল হান্নান।
গ্রেপ্তাররা হলো- মনোহরদীর খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস ও হরিকৃষ্ণ দাসের চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস ও হৃদয়।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছিল। চরসিন্দুর ইটাখোলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাধারচর ব্রিজের পাশে পৌঁছালে অজ্ঞাত নম্বরের একটি প্রাইভেটকার নিয়ে পুলিশের পোশাক পরিহিত চারজন চালবোঝাই ট্রাকটিকে থামায়। তল্লাশি করার কথা বলে ড্রাইভার ও হেলপারের হাত পা বেধে চালভর্তি ট্রাক নিয়ে চলে যায়।
ঘটনার পরদিন ট্রাক মালিক রোকনুজ্জামান বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে এসআই সাদেকুর রহমান ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মনোহরদী ও কিশোরগঞ্জ থেকে লুণ্ঠিত মালামালসহ পুলিশের পোশাক ও তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)