সিরিয়ায় প্রথম সংসদ অধিবেশনে ইতিহাসে ‘নতুন অধ্যায়ের’ আহ্বান প্রেসিডেন্ট শারার
নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন চলাকালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ‘দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের’ আহ্বান জানিয়েছেন।।
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
‘আসুন, আমরা একসাথে একটি আধুনিক সিরিয়ার ইতিহাস গড়ে তুলি,’ শারা আরও বলেন।
সংলাপ, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধকে উৎসাহিত করার পাশাপাশি সংসদকে ‘দায়িত্ব ও যোগ্যতার একটি মডেল’ হিসেবে গড়ে তুলতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
১ জুলাই সিরিয়া ৭০ জন আইনপ্রণেতার নাম ঘোষণা করে, যাদের প্রেসিডেন্ট আল শারা সংসদে নিযুক্ত করেছেন।
বুধবার দেশটির সংসদীয় নির্বাচন কমিটির প্রধান জানিয়েছেন, ২১০ সদস্যের গণপরিষদ গঠিত হয়েছে, যার দুই-তৃতীয়াংশ সদস্য গত বছর আঞ্চলিক নির্বাচকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত হন। এর আগে রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মাধ্যমে পরিষদের চূড়ান্ত গঠন ঘোষণা করা হয়েছিল, যেখানে মনোনীত এক-তৃতীয়াংশ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
২০২৪ সালের অক্টোবরে বাশার আল-আসাদ শাসনের পতনের পর এটিই প্রথম সংসদীয় বৈঠক।
রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী, নিযুক্ত ৭০ জন সদস্যের মধ্যে ১৫ জন নারী।
এছাড়া, পিপলস অ্যাসেম্বলির মহাসচিব মোহাম্মদ হামজা শমাউত বলেছেন, এই নিযুক্ত ব্লকে ২৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ৪৭ জন পেশাজীবী ও বিশেষজ্ঞ রয়েছেন, যাদের মধ্যে ১২ জন মাস্টার্স ডিগ্রীধারী এবং ১৭ জন ডক্টরেট ডিগ্রিধারী।
২০২৪ সালে আসাদ শাসনের পতনের পর রাজনৈতিক পালাবদলের পর সিরিয়া তার প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত করে, যা চার বছর মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সময়ে অনুষ্ঠিত হয় এবং এর মেয়াদ বাড়ানো যেতে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪৫
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)