কক্সবাজার সংবাদদাতা:
প্রায় ৫০০ যাত্রী নিয়ে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় সৈকত এক্সপ্রেস। ১০টা ২৫ মিনিটের দিকে লোহাগাড়ার অভয়ারণ্যে পৌঁছানোর সময় ট্রেনটির গতি ছিলো (প্রতিঘণ্টায়) ২০ কিলোমিটার। হঠাৎ করেই চালক রেললাইনে হাতির পালের দেখা পান। সঙ্গে সঙ্গে তিনি গতি কমানো শুরু করেন। একপর্যায়ে এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে ফেলেন। পালে ৪ থেকে ৫টি হাতি ছিলো বলেই জানিয়েছেন চালক।
ট্রেন থামার পর রেললাইনের পশ্চিম পাশের ব্যারিয়ারের ভেতরে থাকা একটি হাতি এসে ট্রেনের এক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
পরিবারটির সহায় সম্বল বলতে তেমন কিছু ছিল না। বাবার সহায়সম্পদ বিক্রি করে পরিবারের ভাগ্য পরিবর্তনে সৌদি আরবে পাড়ি জমান ২২ বছর বয়সি তরুণ জহিরুল। তবে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা অধরাই রয়ে গেল। জহিরুলের স্বপ্ন শেষ হয়েছে সড়ক দুর্ঘটনায়। গত ৩০ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুর ২৩ দিন পর সেই স্বপ্ন পরিবারের কাছে পৌঁছেছে কফিনে।
ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বৈরাগী বাড়ির এলাকার। নিহত জহিরুল ওই এলাকার আব্দুল লতিফের বাড়ির ভাড়াটিয়া রশিদ মৃধার ছেলে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বু বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক চাপায় মাইক্রোবাসের ৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং আহতদেরকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জন মারা যান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রামের আইড়মারী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাবালিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক যান ও সন্ত্রাসী সেনাদের বিরুদ্ধে অভিযানের দুর্দান্ত প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
অভিযানের বিভিন্ন পর্যায়ে- ১টি মারকাভা ট্যাংক'কে "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা টার্গেট করা হয়।
শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দ্বারা মারকাভা ট্যাংক'কে টার্গেট করা হয়।
উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস দ্বারা বেগার সামরিক এক্সকেভেটর'কে টার্গেট করা হয়।
১টি টার্গেটেড সামরিক বুলডোজার টেনে নিয়ে যাওয়ার ফুটেজ করা হয়।
১টি এপিসি'কে "আল ইয়াসিন ১০৫" শেল দ্বারা টার্গেট করা হয়।
বিস্ফোরক ডি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের সাবেক জ্যেষ্ঠ সন্ত্রাসী সেনা কর্মকর্তা ইয়িৎসহাক বারাক সম্প্রতি এক নিবন্ধে ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনী ও সন্ত্রাসবাদী মন্ত্রিসভাকে তীব্রভাবে সমালোচনা করেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই সরকারের ভুল নীতির কারণে চলমান দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের বিরুদ্ধে সমালোচনাকারী এই প্রভাবশালী জেনারেল এবার সরাসরি লিখেছে, ‘ইসরাইলিরা এমন এক অস্থির অঞ্চলে বাস করছে, যেখানে পরিবর্তনগুলো দ্রুত এবং অনিশ্চিত। ইসরাইলি সেনাবাহিনী যদি এভাবে এগোতে থাকে, তাহলে তারা ভবিষ্যতের হুমকি কিংবা যুদ্ধের বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় সে এ কথা বলে।
হাসনাত বলে, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্যমন্ত্রী (উপদেষ্টা) আছে, চেনেন ওনাকে? উনি ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ইউন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক এখন খেলাপি ঋণ আর প্রভাবশালী গ্রুপের কাছে একরকম জিম্মি হয়ে আছে। বেক্সিমকো, এস আলমসহ শীর্ষ ৯টি ব্যবসায়িক গ্রুপের কাছে ব্যাংকটির আটকে আছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬৭ হাজার কোটি টাকা। যা দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে দেওয়া এসব ঋণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিচ্ছবি। যা মূলত ‘ব্যাংক ডাকাতি’।
সর্বশেষ হিসাব বলছে, জনতা ব্যাংকের মোট ঋণের প্রায় ৬৬ শতাংশই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নামকরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য সরকার গৃহীত সাড়ে তিনশ কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে রাখায় হতাশ অভিভাবকরা।
তবে গ্রুপ নির্ণয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্য করছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের বড় অংশ স্বেচ্ছায় তথ্য দেয়ায় বেশিরভাগ পরিচয়পত্রে রাখা হয়েছে রক্তের গ্রুপ। আর প্রকল্পের আওতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর বাকি অংশ পড়ুন...
চলছে বর্ষা মৌসুম। এ সময়ে সবজি ও মাছ-গোশত ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ রয়েছে চিকিৎসকদের। কারণ এ সময় ফিতাকৃমির সংক্রমণ ঘটতে পারে। ফিতাকৃমির সংক্রমণ নতুন নয়; তবে খাদ্যাভ্যাস থেকেই এ অসুখ বেশি ছড়ায়। এমন ঘটনা এর আগেও ঘটেছে। সে জন্য সতর্ক থাকা উচিত।
কয়েক বছর আগে এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করে বড়সড় একটি সিস্ট বের করেছিলেন চিকিৎসকরা। তার ভেতরে ছিলো শয়ে শয়ে ফিতাকৃমির লার্ভা। সিস্টের ফলে মাথায় অসহ্য ব্যথা হতো শিশুটির। ক্রমশ অসাড় হতে শুরু করেছিলো দেহের একাংশও।
আধা সিদ্ধ বা কম আঁচে রান্না করা গোশত, মাছ ও সবজিতে যদি ফিতাকৃমির ডি বাকি অংশ পড়ুন...
রাজধানীর বলধা গার্ডেনের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলে চোখে পড়ে ‘বিনত বিবির মসজিদ’। প্রাচীন মসজিদের গা-ঘেঁষে বতর্মানে নির্মিত হয়েছে প্রায় ২৪ তলা বাড়ির সমান ২৪৩ ফুট উঁচু নতুন মিনার। চারপাশে উঠেছে অনেক বহুতল ভবন। একেবারে সামনে না এলে পুরোনো মসজিদটি দেখা যায় না। তবে এর নতুন মিনারটি দেখা যায় অনেক দূর থেকেই।
পুরান ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় ৮১৬ হিজরীতে, খ্রিষ্টীয় ১৪৫৬ সালে। ‘বিনত বিবির মসজিদ’ নামের এই মসজিদ এখন পড়েছে ঢাকা সিটির ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ডে। এ মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা গেছে, কোনো এক মরহমতে বাকি অংশ পড়ুন...
গাজায় খাদ্যাভাব চরম আকার ধারণ করেছে। নিরুপায় হয়ে ত্রাণের লাইনে ভিড় জমাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। প্রায় প্রতিদিনই বেশ কিছু ত্রাণপ্রত্যাশী ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হচ্ছেন।
সেই ধারাবাহিকতায় আবারো ত্রাণ নিতে আসা মানুষের ওপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার নিরীহ ও বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় স্নাইপার রাইফেল ও ট্যাংক ব্যবহার হয়েছে।
গত সোমবার গাজার নাগরিক সুরক্ষা দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
গাজায় ত্রাণ বিতরণ কর্মসূচির নিয়ন্ত্রণভার দখলদার ইসরায়েল-আমেরিকার যৌথ উদ্যোগে গঠিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইসরায়েলের হামলার পরও পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান। অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগচি।
সে বলেছে, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির হাল ছাড়তে পারি না। এটা আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন। তার চেয়েও বড় বিষয় হলো, এটা আমাদের জাতীয় গর্বের বিষয়। এই কর্মসূচি বাহির থেকে আমদানি করা কিছু নয়। বোমা মেরে উড়িয়ে দেয়া যাবে এটা- ইরানের অর্জন। ”
বাকি অংশ পড়ুন...












