নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও জনতার হামলার শিকার হয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এসময় হাসপাতালের গ্লাস ভাঙচুর করা হয়।তবে হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, মৃত সন্তান জন্ম দিয়েছেন রুমা খাতুন। আর শিশুটির পরিবারের দাবি, জীবিত শিশুর জন্ম হয়েছে।।
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সদর উপজেলার আগদিঘা গ্রামের রিকশা চালক বাবু হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা খাতুনকে নিয়ে শনিবার শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাদের বাড়ি পাঠিয়ে দেয়। রোববার প্রসূতির পুনরায় ব্যথা শুরু হলে সকালে তাকে আবারও কল্যাণ কেন্দ্রে আনা হয়। কিন্তু দীর্ঘ সময় অবহেলার পর ছেলে সন্তান জন্ম দেন রুমা খাতুন।
নবজাতকের জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা শিশুটিকে সদর হাসপাতালে পাঠানোর কথা বলে। তবে অক্সিজেন ছাড়াই শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হলে মারা যায়। এ ঘটনার বিচার দাবি করেছে পরিবার।
নবজাতকের বাবা বাবু হোসেন জানান, অক্সিজেন ছাড়াই তার সন্তানকে সদর হাসপাতালে পাঠানো হয়।
নবজাতকের মা রুমা খাতুন জানান, সকাল ৯টার দিকে তারা হাসপাতালে এলেও ডাক্তাররা হাসপাতালে ছিল না। ১০টার পরে তাকে ওটিতে নরমাল ডেলিভারি করানো হয়। তার সন্তান সেসময় শ্বাস নিয়েছে।
নাটোর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুজ্জামান বলেন, পেটের মধ্য উল্টো অবস্থায় থাকায় নবজাতক মৃত অবস্থায় জন্ম নেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, এ ঘটনায় নবজাতকের বাবা বাবু হোসেন নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)