‘আল্লাহ, আমার মেয়েটাকে জীবিত ফিরিয়ে দাও’
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর থেকেই বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে এক শিশু শিক্ষার্থীর সন্ধান না পাওয়ার খবর।
নিখোঁজ শিশুটির নাম রাইসা মনি (৯)। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের সাহাবুল শেখের মেয়ে রাইসা রাজধানীর মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ত স্কাইস সেকশনে। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তেই ক্লাস শেষে সে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু সেই ঘরে ফেরা আর হলো না রাইসার। বিমান দুর্ঘটনার পরপরই তার খোঁজ মিলছে না। অগ্নিদগ্ধদের দলে তার নাম নেই, মৃত্যুর তালিকাতেও নয়। স্বজনরা দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতালে। মায়ের মুখে এখন শুধু একটিই দোয়া- ‘আল্লাহ, আমার মেয়েটাকে জীবিত ফিরিয়ে দাও। ওর স্কুলব্যাগটা পড়ে ছিল ক্লাসে ও কোথায় গেল?’
রাইসার চাচা ইমদাদুল সোমবার রাতে সাংবাদিকদের জানান, ‘আমার ভাতিজি রাইসা মনির কোনো খোঁজ পাচ্ছি না। দুর্ঘটনার খবর শুনে আমরা বার্ন ইউনিটসহ উত্তরার বিভিন্ন হাসপাতাল খুঁজে দেখেছি। কিন্তু কোথাও পাইনি। ’
সন্তানের অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস রুদ্ধ করে তুলছে রাইসার পরিবারকে। বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। হঠাৎ করে পৃথিবী যেন তাদের জন্য থেমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)