নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্যে অবিলম্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মূল সুপারিশসমূহ বাস্তবায়ন এবং ২০২৫ সালের জুলাই সনদে তা অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন কমিশনের সদস্যসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গত ১ আগস্ট প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশে খোলা চিঠিতে তারা বলেন, স্বাস্থ্যখাতকে জাতীয় উন্নয়নের মৌলিক স্তম্ভ হিসেবে ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তবে চিঠিতে তারা সতর্ক করে বলেন, কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক ফাঁকফোকর এবং যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরমটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফরম বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নিজের অনলাইন অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরমটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফরম। এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফরমটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার।
এই প্ল্যাটফরমের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছে সত্য। কিন্তু ১ বছরে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে যে বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে দাবি করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এ দাবি করেন।
সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন শ্রমিকদের ট বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
‘অনেক আসামি দেশের বাইরে চলে গেছে। আবার অনেকে দেশে থাকার পরেও এখনো আইনের আওতায় আসেনি। বিচার নিশ্চিত না হলে আমাদের হাজারো সন্তানের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে। কোটি কোটি টাকা বা অট্টালিকা আমরা চাই না। সন্তানের হত্যাকা-ে জড়িতদের বিচারই একমাত্র চাওয়া’ -এভাবেই নিজের হতাশা ও আক্ষেপের কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি হতাশা ব্যক্ত করে তিনি বলেন, উনারা (ছাত্ররা) বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন রাজনৈতিক দল ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব নয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নীলক্ষেতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সংবিধানের যেকোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু দলটি কোনো ধরনের অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো ধরনের ভয় বা উদ্বেগের কারণ দেখছি না। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই কথা বলা হয়।
এতে জানানো হয়, অন্তর্র্বতী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো গুরুদায়িত্ব নেয়া অন্তবর্তী সরকার গত এক বছরে কতটা সফল হয়েছে; প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কতটা মেলাতে পেরেছে, সেটির মূল্যায়নে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, অর্থনীতিবিদ, কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।
তাদের বেশিরভাগেরই মত, বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে অন্য যেকোনো সরকারের চেয়ে প্রত্যাশা বেশি থাকে। ইউনূসের সরকারের কাছেও তেমন প্রত্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সরকার গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরসূরি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টাপাল্টি বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে বলেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাব পেয়েছিলেন।
এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেছে, ৫ আগস্ট রাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় ও উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশে পরিচালিত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘ স্থায়ী অঙ্গীকারের প্রতিফলন হলো টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এব বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
চলতি মৌসুমের শুরুতেই পাটের বাজার বেশ চাঙ্গা। নতুন পাট বিক্রি হচ্ছে মণপ্রতি তিন হাজার ৭০০ থেকে তিন হাজার ৮০০ টাকায়। গত মৌসুমে প্রতি মণ নতুন পাট বিক্রি হয় দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৯০০ টাকায়। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার প্রতি মণে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা বেশি দাম পাচ্ছেন কৃষকরা। পাটের দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাড়তি দাম পেয়ে পাটচাষিরা খুশি। তারা বলছেন, পাটের সঠিক দাম পেলে দিন দিন পাটের আবাদ বাড়বে। ময়মনসিংহ ত্রিশালের বীররামপুর গ্রামের পাটচাষি সাইফুল ইসলাম বলেন, দাম বাড়ায় আ বাকি অংশ পড়ুন...












