নিজস্ব প্রতিবেদক:
৪শ টাকায় ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে মারধরের শিকার হন এক রিকশাচালক। গতকাল জুমুয়াবার ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিকশাচালক।
তাকে দেখেই আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন।
কাঁদতে কাঁদতে রিকশাচালক বলছিলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে ৪শ টাকা দিয়ে ভাই, আমার বহুত কষ্টের টাকা। আমি সারাদি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না বলে মন্তব্য করেছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। এ সময় সে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করার কথা পুনর্ব্যক্ত করে।
গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক একটি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে সে এসব কথা বলেছে।
ইউনূস বলেছে, আমার কাজ হলে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে। কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছিল বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে, সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ, তারা মানুষের মনে দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ মুজিব পরিবার ছিল না।
গতকাল জুমুয়াবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। স্বাধীনতার পর থে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ অন্যদের নিজের চরিত্র হননের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছে আব্দুন নূর তুষার।
সে বলেছে, কিছুদিন আগে সশস্ত্র বা অর্ধসশস্ত্র অবস্থায় এয়ারপোর্টে গিয়েছিলো উপদেষ্টা আসিফ মাহমুদ। তার গুলির ম্যাগাজিন আছে। এটা স্বীকারও করেছেন।
উনি কি নীলা মার্কেটে যাওয়ার সময় নিজের বন্দুক বহন করে? বন্দুকসহ যায়? এয়ারপোর্টে যান সেটা আমরা জেনেছি। তাহলে এই বন্দুক সে কোথায় রেখে যায়? ওয়েস্টিতে বন্দুক নিয়ে ঢুকা নিষেধ। ওয়েস্টিনে ঢুকার সময় ম্যাটাল ডিটেক্টর দিয়ে চেক হয় এবং ব্যাগসহ সবকিছু চেক হয়। তখন কি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাত এবং এনসিপি নির্বাচনে না গেলে ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন ১৮ এবং ৭৩ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে। এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্চানটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কমপিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাইলো জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।
গতকাল জুমুয়াবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের শেষে উপস্থিত মুসুল্লিদের কাছে সে এই দোয়া প্রার্থনা করে।
আবদুল হান্নান মাসউদ উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে বলেছে, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের গোশত খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া অনলাইন পোস্টে পার্থ লিখেছেন, এক সময় ভাত খুঁজতো ক্যান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, জামাত এখন মধু খাচ্ছে, তাই তারা নির্বাচন চাচ্ছে না। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফটিকছড়িতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, জামাত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে বের হতে চাইছে না। নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর এ মধু থাকবে না। এ কারণেই তারা নির্বাচন চায় না।
তিনি বলেন, বর্তমান সময়ে পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে, তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অংশীজনদের আপত্তি স্বত্বেও ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনী প্রায় চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। যদিও এ সংশোধনীতে সন্তুষ্ট হতে পারেনি কোনো পক্ষই। এমন সর্বনাশা উদ্যোগের পেছনে রয়েছে দেবর-ভাবির হাত। তাদের যৌথ প্রযোজনায় অংশীজনদের দাবি উপেক্ষা করেই বাস্তবায়ন হতে যাচ্ছে বিতর্কিত সংশোধনী। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। কার স্বার্থ রক্ষায় এই ড্যাপ সংশোধনী চূড়ান্ত করা হচ্ছে?- এমন প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে এটির সন্তোষজনক সামাধানের দাবি জানিয়েছেন নেটিজেনরা।
অভিযোগ আছে, গৃহায়ন ও গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাহিদা মেটাতে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ১৩ লাখ টন খাদ্য আমদানি করেছে সরকার। এই ধারা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। সরকারের মূলধনি যন্ত্রপাতি আমদানি নেতিবাচক ধারায় চলে গেলেও খাদ্যশস্য আমদানির ব্যয় বেড়েছে রেকর্ড পরিমাণ। এদিকে চলতি অর্থবছরে মূলত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ ধান উৎপাদনকারী প্রধান অঞ্চলগুলোতে পর পর চার দফায় ব্যাপক বৃষ্টি হওয়ায় এসব অঞ্চলের খাদ্যশস্য উৎপাদন হ্রাস পেয়েছে।
ফলে চাহিদা মেটাতে খাদ্যশস্য আমদানি করে চলেছে সরকার। সংকট সামাল দিতে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুদ বাড়ান বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
সেনা অভিযান টের পেয়ে নিজেকে বাঁচাতে তিনতলা থেকে লাফিয়ে পড়া মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই নিহত হয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৯টা ১৫ মিনিটে খাগড়াছড়ির শান্তিনগর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত রনজিত দের বাসায় সেনাবাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে।
নিহত কংসাই মগ লিবারেশন পার্টি নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান বলে জানা গেছে। তার বাড়িগ মানিকছড়ি উপজেলার সিন্দুকছড়ি এলাকায় এবং খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকার জনৈক রঞ্জিত দের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলো সে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাকি অংশ পড়ুন...












