আমাদের দেশে প্রায়ই এমন একটি রোগ দেখা যায়, যাতে নাড়ি-ভুড়ির একটি অংশ উদরগাত্র ভেদ করে অ-থলিতে নেমে যায়। মানুষের পেটের ভেতরে খাদ্যনালি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এটি বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়। হার্নিয়ার ক্ষেত্রে পেটের কিছু দুর্বল অংশ দিয়ে ক্ষুদ্রান্ত্রের অংশবিশেষ অ-থলিতে চলে আসে। তখন কুচকি এবং অ-থলি অস্বাভাবিক ফুলে যায়, ব্যাথা হয়।
কারণ: আমাদের পেটের কিছু অংশ আছে, যেগুলো আশপাশের অংশ থেকে অপেক্ষাকৃত দুর্বল থাকে। অনেকের জন্মগতভাবে এ অংশগুলো দুর্বল থাকে। পেটের ভেতরের চাপ যদি বেশি হয়, যেমন- অনেক দিনের পুরানো হাঁচি, ক বাকি অংশ পড়ুন...
পেয়ারা শুধু সুস্বাদু নয়, এটি স্বাস্থ্যকর একটি ফল হিসেবেও পরিচিত। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি-৬ এবং ভিটামিন সি। পাশাপাশি পেয়ারা ফাইবার ও পটাসিয়ামেরও ভালো উৎস।
প্রতিদিন একটি করে পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে ও প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে গাঁটের ব্যাথা ও বাতের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা খুব উপকারী। পেয়ারা ডায়াবেটিক রোগীদের জন্যও নিরাপদ, কারণ এর গ্লাইসেমিক ইনড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনী এবং সিরিয়ার সাবেক শাসকদের অনুগত যোদ্ধারা গত মার্চে সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হয়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছে, মার্চে সংঘটিত একাধিক গণহত্যায় যুদ্ধাপরাধ হয়েছে। উপকূলীয় এলাকায় সংঘটিত এই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের সিরিয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মূলত আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে অপহরণের মতো ঘটনাও এখন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনাতোলিয়ার শিল্পপতিদের পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দরগুলিতে সরাসরি প্রবেশাধিকার প্রদানের লক্ষ্যে তুরস্ক একটি বড় আকারের করিডোরের নির্মাণ কাজ শুরু করেছে।
দেশটির ইতিহাসের অন্যতম বৃহত্তম ডোর্তিওল-হাসা হাইওয়ে এবং রেলওয়ে প্রকল্প, যা সরবরাহ, বাণিজ্য এবং আঞ্চলিক উন্নয়নের জন্য কৌশলগত প্রভাব ফেলে, বহিরাগত অর্থায়নে ১৫৫ কোটি ইউরো (১৮০ কোটি ডলার) নিশ্চিত করেছে বলে জানা যায়।
ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় এবং ফ্রান্সের সোসিয়েট জেনারেলের নেতৃত্বে ঋণদাতাদের একট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সঙ্গে হাইড্রোকার্বন ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুবিও বলেছে, (পাকিস্তানের সঙ্গে) হাইড্রোকার্বন ও গুরুত্বপূর্ণ খনিজসহ অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র আমরা অন্বেষণ করতে চাই। এভাবে আমরা একটি প্রগতিশীল ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
সে আরও বলেছে, বাণিজ্য ও সন্ত্রাসবিরোধী কা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু গাজা শহরেই নিহত হয়েছেন ৬১ জন। খবর আল জাজিরার।
চিকিৎসা সূত্র জানায়, ভোর থেকে শুরু হওয়া তীব্র বোমাবর্ষণ ও গুলিতে গাজার উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গাজা শহরের উত্তরে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহর উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার সেনাদের গুলিতে অন্তত ১৬ জন প্রাণ হারান। গাজার জরুরি ও অ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চাশোতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলে যা ছিলো তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় এক মন্দিরে পুজা করতে কয়েকশ হিন্দু হাজির হয়েছিলো চাশোতী গ্রামে। সেখানে তাদের জন্য অস্থায়ী শিবিরের আয়োজন করা হয়েছিলো।
এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জসহ ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকায়Íগ্যাসের চাপ বাড়াতে বিদ্যমান পুরোনো পাইপলাইন প্রতিস্থাপন করতে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প নিচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রকল্পের আওতায়, ২ হাজার ৭৮১ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন করা সম্পন্ন হলে, দেশের প্রধান তিন শহর এলাকায় গ্যাসের চাপ বৃদ্ধির পাশাপাশি বছরে ৭৬৭ কোটি টাকা মূল্যের গ্যাসের সিস্টেম লস কমবে বলে মনে করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাছাড়া ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তৃতীয় দিনে (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এখন থেকে যে কেউ ঘরে বসেই ডিএমপির সব থানায় অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। গত বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য ও পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর যে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল জুমুয়াবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। ওই প্রাক্তন সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ বাকি অংশ পড়ুন...












