সেনা অভিযান দেখে লাফ, মগ লিবারেশন পার্টির প্রধান নিহত
খাগড়াছড়ি সংবাদদাতা:
সেনা অভিযান টের পেয়ে নিজেকে বাঁচাতে তিনতলা থেকে লাফিয়ে পড়া মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই নিহত হয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৯টা ১৫ মিনিটে খাগড়াছড়ির শান্তিনগর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত রনজিত দের বাসায় সেনাবাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে।
নিহত কংসাই মগ লিবারেশন পার্টি নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান বলে জানা গেছে। তার বাড়িগ মানিকছড়ি উপজেলার সিন্দুকছড়ি এলাকায় এবং খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকার জনৈক রঞ্জিত দের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলো সে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, সকালে অভিযান পরিচালনা করেন সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন শাইয়েন কাদিরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল। টের পেয়ে অভিযান পরিচালনাকারী দলের ওপর তিন রাউন্ড গুলি হয়। এ সময় মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই অভিযানের হাত থেকে বাঁচতে তিনতলা ভবন থেকে লাফিয়ে পাশের বাড়ির কচু বাগানে পড়ে যায়। পরে সেনা সদস্যরা আহত অবস্থায় আটক করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।