বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না -ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না বলে মন্তব্য করেছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। এ সময় সে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করার কথা পুনর্ব্যক্ত করে।
গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক একটি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে সে এসব কথা বলেছে।
ইউনূস বলেছে, আমার কাজ হলে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে। কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং অপব্যবহার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।