‘জামাত-এনসিপি নির্বাচনে না গেলে ইউনূস পদত্যাগ করতে পারে’
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জামাত এবং এনসিপি নির্বাচনে না গেলে ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন ১৮ এবং ৭৩ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে। এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্চানটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কমপিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেনইস্টে ১০০ প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে।
তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। ১৩০-১৩৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কী বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা। বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে। কেউ ছিল না।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে। একমুখী হয়ে যাবে।
এবি পার্টির এই নেতা বলেন, তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদেরকে আসন দেওয়া নেওয়া করতেছে তারা বিরোধী দলে চলে যাবে। এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আধৌও দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা?
ফুয়াদ বলেন, অন্তর্র্বতী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা? যে গণঅভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেবো না। তখন এমনও হতে পারে, ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলো। তখন হয়তো সে দায়িত্ব ছেড়ে দিতে পারে। নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে সে বিদায় নিয়ে চলে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)