খালেদা জিয়া আপস করলে গণঅভ্যুত্থান হতো না -হান্নান মাসউদ
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালী সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাইলো জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।
গতকাল জুমুয়াবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের শেষে উপস্থিত মুসুল্লিদের কাছে সে এই দোয়া প্রার্থনা করে।
আবদুল হান্নান মাসউদ উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে বলেছে, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি অসুস্থ। আসুন, উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।
এ সময় হান্নান মাসউদ বলেছে, নদী ভাঙ্গনে ভূমিহীন বাজারের চারপাশে অনেককিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।
সে বলেছে, আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়। এখানে নদী ভাঙ্গন বন্ধ করতে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)