বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের তালিকা করে রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মুহম্মদ শরিফুল আলম। একইসঙ্গে দেশের পাট শিল্পকে সমৃদ্ধ করতে বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।।
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বক্তব্যের শুরুতে পার্বত্য অঞ্চলে বন্যাকবলিত তাঁতিদের সহযোগিতার বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত তাঁতিদের তালিকা করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে তালিকা প্রস্তুত হবে। এরপর রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতা পৌঁছে দেয়া হবে।’
পাশাপাশি পাট শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদনসহ বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।’
দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে শরিফুল আলম বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তাঁতিদের আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। এছাড়া তাদের উৎপাদিত পণ্য দেশে-বিদেশে বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
আধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আধুনিক এ প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় তাঁত শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’
সব তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী বছর গত বছরের চেয়ে বেশি ঋণ প্রদান করা হবে।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকি।
অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘সরকার দেশের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন করে জোয়ার সৃষ্টি করবে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের তাঁত ও জামদানি শিল্পের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবনায় আগুনে পুড়ল তেল পাম্পসহ চার দোকান
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাড়িবোমা হামলায় লিবিয়ার সামরিক গোয়েন্দা প্রধান নিহত
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভারে ৪ তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ককটেল উদ্ধার
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদন্তে গিয়ে নিজেরাই হামলার শিকার, ওসিসহ আহত ৫
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিউমার্কেট এলাকায় যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৪
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানিকগঞ্জে জবির বাসে হামলা ও ভাঙচুর, আহত ৫
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গৃহায়নমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন তরুণরা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসিতে শতভাগ ফেল নাটোরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












