মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগেরঅভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।।
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদকে রাষ্ট্রক্ষমতায় নিয়োগের চেষ্টা করেছিল এবং বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন। তবে আহমাদিনেজাদের কার্যালয় এসব দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে আহমাদিনেজাদের কার্যালয় জানায়, জনমত বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভাজন উসকে দিতে দ্য নিউইয়র্ক টাইমস ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহমাদিনেজাদ গৃহবন্দি রয়েছেন—এমন দাবিও সম্পূর্ণ বানোয়াট এবং পত্রিকাটির ‘অযৌক্তিক’ অভিযোগকে সমর্থনের জন্যই মনগড়া এ প্রতিবেদনে তৈরি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দ্য নিউইয়র্ক টাইমস যে সব অভিযোগ প্রচার করেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং আমরা সেগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ গোপনে আহমাদিনেজাদকে ইসরাইলের সঙ্গে সহযোগিতার জন্য রাজি করানোর চেষ্টা করেছে এবং তাকে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করেছে। একই প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে গৃহবন্দি রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর ইসরাইলের প্রাথমিক হামলার পর দেশটিতে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছিল।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল গোপনে আহমাদিনেজাদের আবাসন ও ভ্রমণ ব্যয় বহন করেছে। এছাড়া হাঙ্গেরির বুদাপেস্ট সফরসহ বিদেশে বিভিন্ন সময়ে মোসাদের কর্মকর্তারা তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার শুরুর দিকে মোসাদ তেহরান থেকে আহমাদিনেজাদকে সরিয়ে নেয়ার চেষ্টা করেছিল। পরিকল্পনা ছিল, ইরানের সরকারকে উৎখাত করে তাকে দেশের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা।
এতে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্য করে চালানো এক ইসরাইলি বিমান হামলায় তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন এবং তার সাঁজোয়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার পর একটি কালো রঙের পিউজো গাড়ি সেখানে পৌঁছে আহমাদিনেজাদকে তুলে নিয়ে ইরানের অভ্যন্তরে একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যায়।
মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস আরও দাবি করে, ওই গাড়িটি মোসাদের সদস্যরাই চালাচ্ছিলেন।
মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে গত সপ্তাহে তাকে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












