নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে দুটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে। সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল অনলাইন পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান তিন দেশের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এ বৈঠকটি হয়।
বৈঠকে উপস্থিত ছিলো- নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন, সুইডেনের রাষ্ট্রদূত লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মলার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এ শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিন রাষ বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
চালভর্তি নৌকাগুলো সকাল থেকেই ভিড়তে শুরু করে বরিশালের বানারীপাড়া পৌর শহরের লাগোয়া সন্ধ্যা নদীর বুকে গড়ে ওঠা হাটে। একেকটি নৌকাই যেন ভাসমান দোকান আর তার ভেতরে শতাব্দীর ঐতিহ্য। ক্রেতারা আসেন, দর-কষাকষি করেন। কেউবা আবার চালের বোঝা পাইকারি নৌকায় তুলে দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট। শনি ও মঙ্গলবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নদী জেগে ওঠে এক বিশেষ উৎসবে। স্থানীয় লোকজন এই হাটকে ‘ভাসান মহল’ বলে ডাকেন।
চালের হাট বসে নদীর এক পাড়ে। ঠিক বিপরীত পাড়ে বসে ধানের হাট। কুটিয়ালরা এখান থেকে ধান কেনেন, নিয়ে যান চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এই দফায় বাড়ার পর স্বর্ণের দামে নতুন রেকর্ড হলো। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকে কেনাবেচা হচ্ছে ২ লাখ ৭২৬ টাকায়, যা আগের দামের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি।
গত সোমবার (১০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৭.৫৮ মিলিয়ন ডলার।
আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮০২.৮৭ মিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রপ্তানি কমেছে ৪.৬১ শতাংশ।
একক মাস হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি কমলেও চলতি অর্থবছরের প্রথম তিন মাসের হিসেবে রপ্তানি আয় বেড়েছে ৫.৬৪ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাস মিলে পণ্য রপ্তানি হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।
চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, এই যু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্র্যান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্র্যান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড।
গত ৬ অক্টোবর এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্র্যান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানায় জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামাগুচি।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহব্যবস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এলএনজি আকারে ভোলার উদ্বৃত্ত গ্যাস ঢাকা অঞ্চলে আনার বিষয়ে ব্যবসায়ীদের সাড়া কম। দাম বেশি হওয়ায় তাদের আগ্রহ কম বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিকল্প উপায় হিসেবে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন করার বিষয়েও আলোচনা হচ্ছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ভোলা থেকে গ্যাস এলএনজি করে ঢাকায় এনে আবার গ্যাসে রূপান্তরিত করে কারখানায় দিতে ঘনমিটারপ্রতি খরচ পড়বে প্রায় ৫০ টাকা। ব্যবসায়ীরা দিতে চান ৩০-৪০ টাকা।
পেট্রোবাংলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম তাদের মতামত নেওয়ার জন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
পার্বত্যাঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্বে স্বজাতির হাতে খুন হওয়ার নেপথ্যে যে কারিগর তার নাম মাইকেল চাকমা। সে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মুখপাত্র। পার্বত্যাঞ্চলে হত্যা মামলাসহ ১১ মামলার আসামি হয়েও সে বীরদর্পে পাহাড়ি-বাঙালিদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এমনকি পাহাড়ে চাঁদাবাজি থেকে আসা অর্থ দিয়ে অস্ত্র কিনে পাহাড়কে অস্থির করে রেখেছে।
২৮ বছর আগে ‘শান্তি চুক্তি অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চারদিকে থই থই পানি, মাঝখানে ছোট্ট জনপদ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নখাতে অনেকটাই পিছিয়ে এলাকাটি। এমনকি সড়কপথে যোগাযোগ না থাকায় প্রায় তিনঘণ্টা নদী পাড়ি দিয়ে যেতে হয় কাছাকাছি থাকা হাসপাতালে। তাই সেই জনপদের বাসিন্দাদের জন্য দেওয়া হয়েছিল দুটি অ্যাম্বুলেন্স। সাত বছরেও সেগুলো একদিনও ব্যবহার হয়নি।
এমনকি সেখানকার বাসিন্দাদের জন্য দুটি নৌ-অ্যাম্বুলেন্স থাকলেও এরমধ্যে একটি কথা জানেন না দায়িত্বশীলরা। এই পরিস্থিতিতে রোদ-বৃষ্টিতে ঘাটেই নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স দুটি।
অ্যবস্থাপনা ও অপচয়ের এই চিত্র পটুয়াখালী বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
উজানের ঢল ও তিন দিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এক রাতেই পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। প্লাবিত লোকালয় থেকে পানি অনেকটাই নেমে গেছে। এতে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন।
এদিকে বন্যার্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। তিনি পাঁচটি উপজেলায় ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। অন্যদিকে সদর উপজেলার রাজপুর ও খুলিয়াগাছ এলাকায় ত্রাণ বিতরণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গ বাকি অংশ পড়ুন...












