৪৭ লাখ টাকার দুই নৌ-অ্যাম্বুলেন্স সাত বছরেও চালু হয়নি
নিজস্ব প্রতিবেদক:
চারদিকে থই থই পানি, মাঝখানে ছোট্ট জনপদ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নখাতে অনেকটাই পিছিয়ে এলাকাটি। এমনকি সড়কপথে যোগাযোগ না থাকায় প্রায় তিনঘণ্টা নদী পাড়ি দিয়ে যেতে হয় কাছাকাছি থাকা হাসপাতালে। তাই সেই জনপদের বাসিন্দাদের জন্য দেওয়া হয়েছিল দুটি অ্যাম্বুলেন্স। সাত বছরেও সেগুলো একদিনও ব্যবহার হয়নি।
এমনকি সেখানকার বাসিন্দাদের জন্য দুটি নৌ-অ্যাম্বুলেন্স থাকলেও এরমধ্যে একটি কথা জানেন না দায়িত্বশীলরা। এই পরিস্থিতিতে রোদ-বৃষ্টিতে ঘাটেই নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স দুটি।
অ্যবস্থাপনা ও অপচয়ের এই চিত্র পটুয়াখালীর নদীবেষ্টিত উপজেলা গলাচিপা এলাকার। যেখানে সড়কপথে যোগাযোগের কোনো সুযোগ নেই। ট্রলারে চড়েই দীর্ঘ দুরুত্ব পাড়ি দেয় সেখানকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গলাচিপা উপজেলার দ্বীপের মতো ইউনিয়নের চারপাশে নদী। সড়কপথে যোগাযোগের কোন ব্যবস্থা নেই। দুই তিন ঘণ্টা ট্রলারে নদী পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসতে হয়। তাও আবার ৫টা পর্যন্ত ট্রলার চলে। তারপর নদী পাড় হওয়ার জন্য কিছু থাকে না। পাশের উপজেলা রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ওই উপজেলার বাসিন্দারাও ৪ থেকে ৫ ঘণ্টা নদীপথ পাড়ি দিয়েই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
মূলত এসব চরাঞ্চলের অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য সরকার দুটি নৌ-অ্যাম্বুলেন্স দিলেও সেগুলো একদিনের জন্যও ব্যবহার করা হয়নি। ব্যবহার তো দূরের কথা, চরবাসী সেগুলো চোখেও দেখেনি এবং তারা জানেই না গলাচিপায় দুটি নৌ-এ্যাম্বুলেন্স আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে উপজেলা হেলথ কেয়ার (ইউ. এইচ. সি) প্রকল্পের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হয়। ব্যবহার না হওয়ার অকেজো হয়ে পড়ে আছে ৩২ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্সটি। অন্যটি ২০১৮ সালে স্থানীয় সরকার বিভাগ ১৫ লাখ টাকা ব্যয়ে দিয়েছিল। সেটিও একদিনের জন্যও ব্যবহার করা হয়নি।
২০১৮ এবং ২০১৯ সালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি নৌ-অ্যাম্বুলেন্স পাওয়ার পর থেকে গলাচিপায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুলিজের মসজিদের ঘাটে (ইউ. এইচ. সি) প্রকল্পেও আওতায় দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি পড়ে আছে। গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটে স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া নৌ-এ্যাম্বুলেন্সটি পড়ে আছে। এতে অ্যাম্বুলেন্স দু’টির মেশিনসহ মূল্যবান যন্ত্রাংশ অকেজো হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী উপজেলা এবং গলাচিপার চরকাজল-চরবিশ্বাস ইউনিয়নের প্রতি মাসে হাজারো রোগী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। নৌ-এ্যাম্বুলেন্স দুটি দেওয়ার পর চালকও দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এবং অ্যাম্বুলেন্সের তথ্য না পাওয়ায় এর সুফল ভোগ করতে পারেনি চরাঞ্চলের মানুষ।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।